আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ডালাস কাউন্টি জজ ও রাজ্যের গভর্নরের দ্বন্দ, ঝুঁকিতে স্বাস্থ্য ব্যবস্থা

ডালাস কাউন্টি জজ ও রাজ্যের গভর্নরের দ্বন্দ, ঝুঁকিতে স্বাস্থ্য ব্যবস্থা

ছবি: এলএবাংলাটাইমস

দেশজুড়েই বৃদ্ধি পাচ্ছে করোনার হার। বড়দের পাশাপাশি বাচ্চারাও আক্রান্ত হচ্ছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে। যার ফলে হাসপাতালে ভর্তি হওয়া মানুষের সংখ্যাও বাড়ছে দ্রুতহারে। শুক্রবারে টেক্সাস রাজ্যের ডালাস কাউন্টির জজ ক্লে জেনকিন্স জানান যে কাউন্টির হাসপাতালগুলোতে বাচ্চাদের জন্য আর কোন আইসিইউ বেড ফাঁকা নেই।

জেনকিন্স বলেন, ‘আপনার বাচ্চা করোনা আক্রান্ত হোক বা অন্য কোন মরণঘাতী রোগে আক্রান্ত হোক, আমরা তাকে আইসিইউতে জায়গা দিতে পারবো না। আপনার বাচ্চাকে আইসিইউতে ভর্তি করতে হলে আরেকজন বাচ্চার মৃত্যুর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। আমরা সর্বোচ্চ আপনার বাচ্চাকে ওকলোহামা সিটি কিংবা অন্য কোন জায়গার হাসপাতালে নিয়ে যেতে পারবো। কিন্তু এদিকে ভর্তি করতে পারব না।‘

টেক্সাস রাজ্যের ডিপার্টমেন্ট অফ হেলথ সার্ভিসেস জানায়, চিকিৎসা কর্মীদের সংখ্যা কমে যাওয়া বাচ্চাদের জন্য আইসিইউ সিট কমে যাচ্ছে।

সপ্তাহের শুরুতেই টেক্সাস রাজ্যের গভর্নর গ্রেগ এবোট ঘোষণা দেন যে ২ হাজার ৫০০ এর বেশি স্বাস্থ্যকর্মীদেরকে রাজ্যের বিভিন্ন হাসপাতালে পাঠানো হবে করোনা রোগীদের সেবার জন্য। রাজ্যে বর্তমানে ১১ হাজার ২০০ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। পুরো রাজ্যজুড়ে মাত্র ৩২৩টি আইসিইউ বেড খালি আছে।

জুলাই মাসে এবোট ঘোষণা দেন যে কোন সরকারি সংস্থা বা স্কুল ডিস্ট্রিক্ট বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহারের আদেশ দিতে পারব না।

টেক্সাস রাজ্যের অন্যান্য কাউন্টির মত ডালাস কাউন্টিও এই মাসে গভর্নরের বিরুদ্ধে মামলা করেছে যাতে তাঁরা বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহারের আদেশ দিতে পারে। মঙ্গলবারে জজ টনিয়া পার্কার জানান যে গভর্নরের সিদ্ধান্তের কারণে ডালাস কাউন্টির জনগণ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। তিনি আরো জানান যে কাউন্টি জজ জেনকিন্স জনগণের কল্যাণের জন্য নিজস্ব সিদ্ধান্ত নিতে পারবে।

বুধবারে জেনকিন্স একটি জরুরী আদেশ জারি করেন যার কারণে কাউন্টির বিভিন্ন পাবলিক স্পেসগুলোতে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করতে হবে। শুক্রবারে সকালে তিনি বলেন, ‘আমাদের হাসপাতাল ও স্বাস্থ্যব্যবস্থার  বিশ্রাম ও সময় প্রয়োজন। না হলে আমাদের স্বাস্থ্যব্যবস্থা ভেঙ্গে পারবে।‘

গভর্নর এবোট ও টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন কাউন্টির সিদ্ধান্তকে আটকানোর জন্য একটি প্যাটিশন চালু করেছে। 

প্যাক্সটন বলেন, ‘এটি প্রথমবার ঘটেনি। মহামারীর শুরু থেকেই অনেক জজ সস্তা আকর্ষণের জন্য রাজ্যের আদেশ অমান্য  করেছে। আমরা আশা করি, আদালত আমাদের পক্ষেই রায় দিবে।‘

জেনকিন্স জানান যে রাজ্যে স্বাস্থ্যকর্মী ও চিকিৎসা সরঞ্জামের অভাবের কারণে এখন অবস্থা আগের চেয়ে গুরুতর। তিনি বলেন, ‘এটি এখন গভর্নর এবোটের সাথে স্থানীয় ডেমোক্রেট নেতাদের লড়াই নয়।‘

তিনি আরো বলেন, ‘আমরা সবাই জনগণের স্বাস্থ্য রক্ষার পক্ষে। সবাইকে বুঝতে হবে যে, ভাইরাসটি এখানে মূল শত্রু। আমরা একে অপরের শত্রু নই।‘

এলএবাংলাটাইমস, এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত