আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসের আউটডোর ইভেন্টে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক: কর্তৃপক্ষ

লস এঞ্জেলেসের আউটডোর ইভেন্টে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক: কর্তৃপক্ষ

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে আবারো মাস্ক ব্যবহার বিষয়ে কঠোর হচ্ছে কর্তৃপক্ষ। কাউন্টি হেলথ ডিপার্টমেন্ট মাস্ক ব্যবহারের নতুন বাধ্যবাধকতা জারি করেছে।

নতুন নির্দেশনা অনুসারে, লস এঞ্জেলেস কাউন্টিতে অনুষ্ঠিত বৃহৎ জনসমাগম সম্পন্ন আউটডোর ইভেন্টে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে হবে।

নির্দেশনা উল্লেখ করা হয়েছে যে, যেসব বাসিন্দা বৃহৎ আউটডোর ইভেন্টে অংশ নিবেন, তাদেরকে খাদ্য এবং পানীয় গ্রহণ ব্যতীত অন্যান্য সময় সর্বদা মাস্ক ব্যবহার করতে হবে। টিকার পূর্ণ ডোজ গ্রহণকারীদেরও একই নিয়ম মেনে চলতে হবে।

এর আগে গত মাসে পাবলিক ইনডোর স্পেসে মাস্ক ব্যবহার এবং পাঁচ হাজারের বেশি জনসমাগম সম্পন্ন স্থানে মাস্ক ব্যবহারের নির্দেশনা জারি করা হয়। এছাড়া পানশালা, রেস্টুরেন্ট এবং ব্যায়ামাগারেও এই নিয়ম প্রযোজ্য হবে। তবে এর আগে বৃহৎ আউটডোর ইভেন্ট এর ক্ষেত্রে কোনো নির্দেশনা চালু ছিল না।

কাউন্টি কর্তৃপক্ষ জানায়, 'আউটডোর মেগা ইভেন্ট' বা বৃহৎ আউটডোর ইভেন্ট বলতে যেসব স্থানে একত্রে ১০ হাজারের বেশি মানুষের সমাগম হবে, যেমন- স্পোর্টিং ইভেন্টস, ম্যারাথন, ফেস্টিভাল, কনসার্ট এবং কার শো।এই ক্ষেত্রে ইভেন্ট অর্গানাইজারের আগত অতিথিদের মাস্ক ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে হবে।

যেসব আউটডোর ভেন্যুতে বসার স্থান ভিতরে, যেমন ডজার স্টেডিয়াম, সে সব স্থানে মাস্ক ব্যবহার করতে হবে। তবে আউটডোরে বসার স্থান হলে মাস্ক ব্যবহার করতে হবে না।

এছাড়া সোফি স্টেডিয়াম, যেই স্থানে খোলা স্থান ও ছাদ দুইটিই আছে, সেসব স্থানেও মাস্ক ব্যবহার করতে হবে।

লস এঞ্জেলেসে সম্প্রতি ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে আবারো করোনা সংক্রমণ বাড়ছে৷ সোমবার (১৬ আগস্ট) লস এঞ্জেলেসে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ২ হাজার ৪২৬ জন। এছাড়া মারা গেছেন আরো ৫ জন।

সাম্প্রতিক তথ্য জরিপ করে দেখা গেছে, লস এঞ্জেলেস কাউন্টিতে এখন পর্যন্ত ৬৭ শতাংশ বাসিন্দা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন। এছাড়া অরেঞ্জ কাউন্টিতে ৭৫ শতাংশ বাসিন্দা টিকার অন্তত এক ডোজ গ্রহণ করেন।

তবে শিশুদের নিয়ে উদ্বেগ ও শঙ্কা বাড়ছে। শিশুদের টিকা না থাকায় সমস্যা আরো প্রকট হচ্ছে। নতুন এক গবেষণায় দেখা গেছে, শিশুরা পরিবারের অন্য সদস্য বা বাড়িতে করোনা ছড়ানোর কারণ হতে পারে। স্বাস্থ্য কর্মকর্তারা এজন্য শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্ক ব্যবহার নিয়ে জোর দিচ্ছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত