আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

সফল এক 'গ্রন্থ উৎসব' উদযাপিত হলো লস এঞ্জেলেসে

সফল এক 'গ্রন্থ উৎসব' উদযাপিত হলো লস এঞ্জেলেসে

সফল এক 'গ্রন্থ উৎসব' উদযাপিত হলো লস এঞ্জেলেসে

গতকাল লস এঞ্জেলেসের শ্যাটো রিক্রিয়েশন সেন্টারে প্রথমবারের মতো উদযাপিত হলো "গ্রন্থ উৎসব" ।টানা ৮ ঘণ্টা শিশু-কিশোরদের বই পড়ার উপর প্রতিযোগিতা, সাহিত্যবিষয়ক আলোচনা, কবিদের কন্ঠে কবিতাপাঠ এবং সঙ্গীতানুষ্ঠানে লেখক- পাঠকদের ধরে রাখার যে কৃতিত্ব আয়োজকরা দেখিয়েছেন তার জন্য তাঁরা ধন্যবাদ পাওয়ার দাবী রাখেন ।অনুষ্ঠানে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির প্রফেসর ড. ফিলিস হারমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি আসতে পারেননি ।জনাব আহমেদ বশীরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন মুক্তিযোদ্ধা মজিবর রহমান খোকা । শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জনাব সাজেদ চৌধুরী ম্যাকলিন ।বিশেষ অতিথি ছিলেন ড. মাহবুব হাসান, বিশিষ্ট ফার্মাসিস্ট মোয়াজ্জেম চৌধুরী ।গ্রন্থ উৎসবের সম্বোর্ধিত ব্যক্তি ছিলেন ড. কাজী নাসির উদদীন ।মুক্তিযোদ্ধা মজিবর রহমান খোকার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় পাঠকদের অংশগ্রহণে 'ব্যক্ত অনুভূতি' অনুষ্ঠান । অংশগ্রহণ করেন সর্বজনাব জাহাঙ্গীর বিশ্বাস, শাহ আলম এবং ফিরোজ আলম ।'অভিবাস জীবনে সাহিত্যচর্চা' এবং 'বাংলাদেশের তুলনামূলক কথাসাহিত্য' নামে দুটি সেমিনার অনুষ্ঠিত হয় ।প্রথম সেমিনারে সভাপতিত্ব করেন জনাব আশরাফ আহমেদ মিলন । প্রবন্ধ লিখেছেন জনাব কাজী রহমান । প্রবন্ধটি পাঠ করেন রওশন আরা আলম । আলোচনায় অংশগ্রহণ করেন জনাব সাইফুল আলম চৌধুরী ।দ্বিতীয় সেমিনারে সভাপতিত্ব করেন জনাব সাজেদ চৌধুরী ম্যাকলিন । প্রবন্ধ লিখেছেন ড. মাহবুব হাসান । প্রবন্ধটি পাঠ করেন সাজিয়া হক মিমি । আলোচনায় অংশগ্রহণ করেন কাজী মশহুরুল হুদা, জেসমিন খান, জনাব কাজী রহমান ।শিশু-কিশোরদের তিনটি বিভাগে বইপাঠ এবং আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।কবিদের লেখা কবিতা আবৃত্তি করে শোনান, জনাব আহমেদ বশীর, কাজী মশহুরুল হুদা, মিঠুন চৌধুরী, ফারাহ্ সাঈদ, সাজেদ চৌধুরী ম্যাকলিন ।কবিতা আবৃত্তি করে শোনান, শিলা মোস্তফা এবং এজাজ আহমেদ ।সবশেষে স্থানীয় শিল্পীদের দ্বারা অনুষ্ঠিত হয় সঙ্গীতানুষ্ঠান ।

শেয়ার করুন

পাঠকের মতামত