আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

করোনার টিকা কার্ড ছাড়া মিলবে না সেবা

করোনার টিকা কার্ড ছাড়া মিলবে না সেবা

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়া রাজ্যে ভয়াবহ গতিতে করোনা বাড়ছে। এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য রাজ্যের সরকারি প্রতিষ্ঠানগুলো ও অধিকাংশ ব্যবসায় প্রতিষ্ঠানগুলো গ্রাহকদেরকে টিকা গ্রহনের প্রমানপত্র দেখে সেবা দেওয়া ঘোষণা দিয়েছে।

সাম্প্রতিক সময়ে, রাজ্য ঘোষণা দিয়েছে যে ১ হাজার মানুষ বিশিষ্ট ইনডোর আয়োজনে অংশগ্রহণ করতে হলে টিকা গ্রহনের প্রমাণপত্র কিংবা করোনা টেস্টের নেগেটিভ রেজাল্ট দেখাতে হবে।

এর পাশাপাশি ক্যালিফোর্নিয়া রাজ্য করোনা পরিস্থিতি মোকাবিলা করার জন্য নতুন নীতিমালা গ্রহণ করছে। এই নীতিমালা মতে, স্বাস্থ্যকর্মীদের টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ করতে হবে। হাসপাতালে বা নার্সিং ফ্যাসিলিটিগুলোতে কারো সাথে দেখা করতে গেলে টিকার প্রমাণপত্র লাগবে।

এর পাশাপাশি ক্যালিফোর্নিয়া রাজ্য স্কুল কর্মীদেরকে টিকার প্রমাণপত্র দেখাতে বলেছে। টিকা গ্রহণ না করে থাকলে প্রতি সপ্তাহে করোনা পরীক্ষা করতে হবে। রাজ্যের প্রশাসনিক কর্মকর্তাদেরকেও এই নিয়ম মানতে হবে।

ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ও ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি সকল শিক্ষার্থী ও কর্মকর্তাদের ক্লাস শুরুর পূর্বে টিকার সম্পূর্ন ডোজ গ্রহণ করার নির্দেশ দিয়েছে।

সান ফান্সিসকো শহর শুক্রবার থেকে বিভিন্ন ইনডোর পাবলিক স্পেসে যেমনঃ জিম, রেস্টুরেন্ট, ইনডোর পাবলিক কনসার্ট ইত্যাদিতে প্রবেশের পূর্বে টিকার প্রমানপত্র দেখানোর নির্দেশ দিয়েছে।

লস এঞ্জেলেস কাউন্টিতেও একই ধরণের আইন তৈরি করার কথা বলা হচ্ছে। ইতোমধ্যে এলএ কাউন্টির অনেক রেস্টুরেন্ট, ব্যবসায় প্রতিষ্ঠান গ্রাহকদের কাছ থেকে টিকা গ্রহনের প্রমাণপত্র বা করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট দেখতে চাইছে।

টিকা গ্রহণ করার প্রমাণপত্র হিসেবে আপনি নিন্মোক্ত জিনিসগুলো ব্যবহার করতে পারবেনঃ

টিকা নেওয়ার পর সিডিসি থেকে প্রাপ্ত কার্ড

টিকাকার্ডের ফটোকপি

টিকাকার্ডের ছবি

হেলথ কেয়ার প্রোভাইডার থেকে প্রাপ্ত টিকার সনদ

একটি ডিজিটাল রেকর্ড যার মধ্যে কিউআর কোড থাকবে যা স্ক্যান করলে জন্ম তারিখ, টিকার ধরণ ও টিকা গ্রহণের তারিখ দেখাবে

বিশ্ব স্বাস্থ্য কেন্দ্র থেকে দেওয়া হলুদ কার্ড

আমেরিকায় যারা টিকা গ্রহণ করেছেন তাঁরা সবাই সিডিসির টিকা কার্ড পাবেন।

টিকাগ্রহনের সকল তথ্য ক্যালিফোর্নিয়ার ইমিউনাইজেসন ইনফরমেশন সিস্টেমে প্রবেশ করানো হবে ও বাসিন্দারা চাইলে নিজেদের জন্য একটি কপি ফোন, ইমেইল বা অনলাইন ফর্মের মাধ্যমে চাইতে পারবে।

কিউআর কোড সহ একটি ভ্যাক্সিন রেকর্ড আপনার ফোনে চলে আসবে যা আপনি প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারবেন।

যারা হাসপাতাল বা ডাক্তারের  চেম্বার থেকে টিকা নেবেন, তাঁরা সেখান থেকে টিকাকার্ড সংগ্রহ করতে পারবেন।

যারা ইউএস ডিপার্টমেন্ট অফ ডিফেন্স, ইন্ডিয়ান হেলথ সার্ভিসেস বা ভেটারেন্স এফেয়ারস থেকে টিকা গ্রহণ করবেন , তাদের উক্ত স্থান থেকে টিকাকার্ড গ্রহণ করতে হবে।

যারা এলএ কাউন্টির হেলথভানা থেকে টিকা নিয়েছেন, তাদেরকে ওখান থেকেই ডিজিটাল কপি দেওয়া হবে।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত