আপডেট :

        ট্রাম্পের বাতিল করা ভিসা কর্মসূচি আপাতত বন্ধই থাকছে, আদালতে বড় ধাক্কা আবেদনকারীদের

        ক্যালিফোর্নিয়ার ২০ হাজার ভোট আটকে দেওয়ার ট্রাম্প প্রশাসনের আবেদন আবারও খারিজ

        অস্বাভাবিক জোয়ারে হান্টিংটন বিচে ১১৪ স্থাপনায় ক্ষয়ক্ষতি, আরও বন্যার আশঙ্কা শহর কর্তৃপক্ষের

        ফ্লুতে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে টম জোন্সের চারটি কনসার্ট স্থগিত, ভক্তদের কাছে দুঃখ প্রকাশ

        দুই দফা প্রা ণঘাতী ইনজেকশনেও মৃ ত্যু হয়নি, হাসপাতালে জ্ঞান ফিরল মৃ ত্যুদণ্ডপ্রাপ্ত নারীর

        ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, আরব দলগুলোর বিরুদ্ধে তদন্তের দাবি নেতানিয়াহুর দলের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনা সহজ করতে ২৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি, ভোট হবে প্রস্তাব ৩৭-এ

        আবাসন ব্যয় কমানোর লক্ষ্য, ক্যালিফোর্নিয়ায় পরিবেশগত পর্যালোচনার নিয়ম বদলাতে প্রস্তাব ৪৫

        ক্যালিফোর্নিয়ায় ট্রেনের পণ্য চুরির অভিযোগে গ্রেপ্তার ৯, সিনালোয়া কার্টেলের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি পুলিশের

        কোরিয়ান স্পার ভিড় পেরিয়ে লস এঞ্জেলেসে রুশ বাথহাউসের ভিন্ন জগৎ, আছে পুরোনো ঐতিহ্য

        কাজ করে, গাড়ি চালায়, করও দেয় কিশোরেরা, এবার ভোটাধিকার নিয়ে সিদ্ধান্ত নেবে ক্যালিফোর্নিয়ার এই শহর

        হলিউড সাইনের পাশে বসবাস যেন দুর্ভোগ, পর্যটকদের ফেলে যাওয়া ময়লায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা

        নিউপোর্ট বিচে এল নিনোর দাপট, জোয়ার ও বন্যার চাপে বিপর্যস্ত উপকূলীয় জনজীবন

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে ব্যবধান ঘুচিয়ে রমনের সঙ্গে সমান অবস্থানে বাস, বলছে নতুন জরিপ

        কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের পরিবার থেকে পেন্টাগন, চারটি তদন্তের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা

        যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি ডোলোরেস হুয়ের্তার মৃত্যু, ৯৬ বছর বয়সে থামল দীর্ঘ সংগ্রাম

        ক্যালিফোর্নিয়ার নির্বাচনে ১৪ প্রস্তাব, ভোটারদের সিদ্ধান্তে বদলাতে পারে আবাসন, কর ও পরিবেশনীতি

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়া শাখার উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়া শাখার উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়া শাখার উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল ২১ আগস্ট শনিবার সন্ধ্যায় টারজানার শালিমার রেস্টুরেন্টে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়া শাখার সভাপতি তৌফিক ছোলেমান খান তুহিন। পরিচালনা করেন সহ-সাধারণ সম্পাদক জামিউল ইসলাম বেলাল ও সাংগঠনিক সম্পাদক জামাল হোসাইন। দোয়া পরিচালনা করেন সহসভাপতি মৌলানা জাকির ওসকরনী।


বক্তব্য রাখেন, ব্যাসের প্রেসিডেন্ট সাইদুল হক সেন্টু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়া শাখার সহ-সভাপতি ফয়জু সোবাহান, সিদ্দিকুর রহমান সিদ্দিক, সাধারণ সম্পাদক জহির উদ্দিন পান্না, সাবেক প্রেসিডেন্ট মোফাজ্জল হোসেন মফু, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ ক্যালিফোনিয়া শাখার  সভাপতি  নজরুল আলম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রানা হাসান, আনন্দ মেলা কমিটির  প্রেসিডেন্ট  মোহাম্মদ আলী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য আবুল হাসনাত রায়হান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ,ক্যালিফোর্নিয়া শাখার সাংস্কৃতিক সম্পাদক হানিফ সিদ্দিকী।

অনুষ্ঠানে বক্তারা জাতীয় শোক দিবসে ১৯৭৫ সালের  ১৫ আগস্ট দুষ্কৃতিকারীদের হাতে শাহাদাত বরণকারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বক্তারা এই হত্যাকাণ্ডের বিচারের জন্য বর্তমান প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান। সেই সাথে এখনও বিদেশে থাকা বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে নিয়ে ফাঁসি কার্যকরের দাবি জানান। এজন্য যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ সব ধরণের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে বলে জানান তারা।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এলএ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত