আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেস ইয়ুথ স্পোর্টসে নতুন করোনা নির্দেশনা জারি

লস এঞ্জেলেস ইয়ুথ স্পোর্টসে নতুন করোনা নির্দেশনা জারি

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে ইয়ুথ স্পোর্টসে নতুন করোনা বিধিনিষেধ জারি হচ্ছে। আগামী সেপ্টেম্বরের ১ তারিখ থেকে ইনডোর স্পোর্টিং ইভেন্টে সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে ও স্টুডেন্ট-অ্যাথলেটদের সপ্তাহান্তে করোনা পরীক্ষা করতে হবে।

কাউন্টি হেলথ ডিপার্টমেন্ট মঙ্গলবার (২৪ আগস্ট) এই নির্দেশনা জারি করেন। লস এঞ্জেলেস কাউন্টিতে ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে করোনা আক্রান্তের সংখ্যা ও হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়তে থাকায় এই নিয়ম জারি করা হয়।

নতুন নির্দেশনা অনুযায়ী, সকল অ্যাথলেট এবং স্টাফ মেম্বারদের নিয়মিত করোনা পরীক্ষা করানো হবে৷ যারা টিকা গ্রহণ করেছেন, তাদের জন্যও এই নিয়ম প্রযোজ্য হবে। ফুটবল, বাস্কেটবল, বেইজবল, চিয়ারলিডিং, টেনিস এবং সকারসহ অন্যান্য খেলাধূলার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে।

সপ্তাহে সর্বনিম্ন একবার করোনা পরীক্ষা করাতে হবে। তবে সপ্তাহে দুইবার পরীক্ষা করানোর বিষয়ে শক্তভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া ইন্টার-টিম প্রতিযোগিতার ক্ষেত্রে ৪৮ ঘণ্টা আগে করোনা পরীক্ষা করাতে হবে এবং খেলা শুরুর আগেই পরীক্ষার ফলাফল জানাতে হবে।

অ্যাথলেট, স্টুডেন্ট, কোচ এবং দর্শনার্থী যারা ইনডোর ম্যাচটি উপভোগ করবেন, তাদের অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। শুধুমাত্র সাঁতার বা ওয়াটার পোলো খেলায় মাস্ক খুলতে পারবে দর্শনার্থীরা।

এছাড়া অ্যাথলেটদের একাধিক মাস্ক সঙ্গে করে নিয়ে আসার ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে যেনো ভিজে গেলে বা নোংরা হয়ে গেলে নতুন আরেকটি ব্যবহার করা যায়।

স্বাস্থ্য কর্মকর্তারা স্কুলের যেসব অংশে স্পোর্টস হয়ে থাকে, সেসব অংশে এয়ার ফিল্টারেশনের ব্যবস্থা করতেও পরামর্শ দিয়েছেন।

কাউন্টির গাইডলাইন অনুসারে, 'ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে করোনার সংক্রমণ বাড়তে থাকায় ইনডোরে মাস্ক ব্যবহার করতে হবে। টিকা গ্রহীতাদেরও একই নিয়ম মেনে চলতে হবে'।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, অতীতে লস এঞ্জেলেস কাউন্টিতে যেসব ভ্যারিয়েন্ট ছড়ি ঘুরিয়েছে, ডেল্টা ভ্যারিয়েন্ট সেগুলোর থেকে অনেক বেশি শক্তিশালী ও সংক্রামক।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত