আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে স্কুল খোলার প্রথম সপ্তাহে করোনা আক্রান্ত ৩ হাজার শিক্ষার্থী

লস এঞ্জেলেসে স্কুল খোলার প্রথম সপ্তাহে করোনা আক্রান্ত ৩ হাজার শিক্ষার্থী

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্টের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার এক সপ্তাহের মধ্যে অন্তত ৩ হাজার শিক্ষার্থীর করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সবাইকে আইসোলেশনে পাঠানো হয়েছে।

সেই সাথে, আরো ৩ হাজার ৫০০ শিক্ষার্থীকে করোনা আক্রান্তদের সংস্পর্শে আসায় কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। লস এঞ্জেলেস ইউনিফাইড ডিস্ট্রিক্টের (এলএইউএসডি)  আওতায় ৬ লাখ শিক্ষার্থী রয়েছে৷

ইতোমধ্যে মিডল ও হাই স্কুলের শিক্ষার্থীদের করোনা টিকার আওতায় আনতে ভ্রাম্যমান টিকাকেন্দ্র চালু করা হয়েছে।

ইন্টেরিম সুপারইন্টেনডেন্ট মেগান কে রেইলি বলেন,১২ এবং এর বেশি বয়েসী শিক্ষার্থীদের প্রথম ডোজ টিকা প্রদান করতে আগস্টের ৩০ তারিখ থেকে ভ্রাম্যমাণ টিকাকেন্দ্রের সদস্যরা প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করবে।

এলএইউএসডি'র ডেইলি পাস অ্যাপের মাধ্যমে টিকা গ্রহণের অ্যাপয়েন্টমেন্ট করা যাবে। অ্যাপয়েন্টমেন্ট করতে বা কবে নাগাদ শিক্ষাপ্রতিষ্ঠানে টিকা নেওয়া যাবে, তা জানতে কল করতে হবে (213) 328-3958 এই নাম্বারে বা ভিজিট করুন- https://achieve.lausd.net/covid

রেইলি বলেন, 'টিকা গ্রহণের মাধ্যমে অসুস্থ হয়ে যাওয়া বা মৃত্যু রোধ করা সম্ভব হবে। টিকা নেওয়ার জন্য যোগ্য প্রতিটি শিক্ষার্থী ও কর্মীদের টিকা প্রদানের মাধ্যমে স্কুল কমিউনিটিকে আমরা রক্ষা করবো'।

রেইলি জানান, ১২ থেকে ১৫ বছর বয়েসীদের টিকা গ্রহণের সময় তাদের সাথে একজন অভিভাবক থাকতে হবে এবং ১৬ থেকে বেশি বয়েসীদের অভিভাবকের সম্মতিপত্রই যথেষ্ট হবে।

ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণের কারণে যুক্তরাষ্ট্রসহ লস এঞ্জেলেসে বেশ শঙ্কা রয়েছে। স্কুলভিত্তিক টিকাদান কর্মসূচীর মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান চালু রাখার চেষ্টা করছে স্কুল ডিস্ট্রিক্ট।

এছাড়া স্কুল ডিস্ট্রিক্ট ক্যাম্পাসের সবাইকে প্রত্যহ স্বাস্থ্য পরীক্ষা করানো, মাস্ক ব্যবহার, করোনা পরীক্ষা, কন্টাক্ট ট্রেসিং, সেনিটাইজেশনসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।

এছাড়া প্রতিটি শিক্ষার্থী ও কর্মীদের সাপ্তাহিক করোনা পরীক্ষার নিয়ম জারি করা হয়েছে। যারা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছে, তাদেরও এই পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। ডিস্ট্রিক্টের সকল কর্মীকে অক্টোবরের ১৫ তারিখের মধ্যে টিকার পূর্ণ ডোজ গ্রহণ করতে হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত