আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

সান বার্নার্ডিনো কাউন্টিতে দাবানল, উচ্ছেদের কবলে হাজারো মানুষ

সান বার্নার্ডিনো কাউন্টিতে দাবানল, উচ্ছেদের কবলে হাজারো মানুষ

ছবি: এলএবাংলাটাইমস

সান বার্নার্ডিনো কাউন্টির রিয়াল্টোর উত্তরে একটি দাবানলের সূত্রপাত হয়েছে। বুধবার (২৫ আগস্ট) রাতে সূত্রপাত হওয়া দাবানলে বেশ কয়েকটি কাঠামো পুড়ে গেছে এবং অনেক বাসিন্দাকে অন্যত্র সরে যেতে হয়।

ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন সূত্র জানায়, সান বার্নার্ডিনোর দাবানলকে বলা হচ্ছে সাউথ ফায়ার। সিয়েরা অ্যাভিনিউ ও লেটলে ক্রিক রোডে দাবানলটি জ্বলছে। সান বার্নার্ডিনো ন্যাশনাল ফরেস্টের দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এখনো কাজ করছে।

স্টেট ফায়ার কর্তৃপক্ষ জানায়, বুধবার রাত থেকে দাবানলে ৫০০ একর জমি পুড়ে গেছে। আগুনের কিছু অংশই এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করা যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করা একজন দমকল কর্মীকে আহত অবস্থায় হাসপাতালে নিতে হয়েছে।

দাবানলের আগুনে অন্তত ৬০০টি কাঠামো হুমকির মুখে আছে। সেই সাথে অন্তত ১ হাজার বাসিন্দাকে বাধ্যতামূলকভাবে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বলা হয়েছে।

স্যান বার্নার্ডিনো কাউন্টি ফায়ার প্রোটেকশন ডিস্ট্রিক্ট এর মুখপাত্র ও ব্যাটেলিয়ন প্রধান মাইক ম্যাকক্লিনটক বলেন, সিয়েরা অ্যাভিনিউ এবং ইন্টারস্টেট ফিফটিনে আগুন লাগার খবর পেয়ে দমকল কর্মীরা রাত ১টা ৩০ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয়।

ম্যাকক্লিনটক বলেন, 'শুকনা ভেজিটেশন থাকায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পরে। আবহাওয়া ও বাতাস শুষ্ক এবং ঝড়ো। এই অবস্থায় আগুন আরো দ্রুত ছড়িয়ে যাচ্ছে'।

ম্যাকক্লিনটক জানান, এখন পর্যন্ত অন্তত ১২টি কাঠামো আগুনে পুড়ে বিনষ্ট হয়েছে।

তিনি বলেন, 'আমাদের এখানে ৫০০ দমকলকর্মী, ৫০টি ইঞ্জিন, আকাশপথে আগুন নিয়ন্ত্রণের যন্ত্র, বুলডোজার ও হ্যান্ড ক্রু রয়েছে। আগুন নিয়ন্ত্রণে কঠিন একটি রাত পার করতে হবে। বাসিন্দাদের উচ্ছেদের আশঙ্কা রয়েছে এবং এর জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা যথাসময়ে বাসিন্দাদের তা জানিয়ে দিবো'।

দাবানল সম্পর্কে যেকোনো তথ্য জানতে (909) 383-5688 নাম্বারে কল করতে বলা হয়েছে।

একই সাথে উচ্ছেদের কবলে পরা বাসিন্দাদের আশ্রয়ের জন্য  ফন্টানার জেসিয়ে টার্নার হেলথ অ্যান্ড ফিটনেস কমিউনিটি সেন্টারে ব্যবস্থা রাখা হয়েছে। একই সাথে প্রাণীদের রাখার জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

দ্য সান বার্নার্ডিনো কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট লেটলে ক্রিক রেঞ্জার স্টেশনের সবাইকে লেটলে ক্রিক রোডের আশ্রয়কেন্দ্রে সরে যেতে নির্দেশ দিয়েছে।

এছাড়া সিয়েরা অ্যাভিনিউ এর পশ্চিম অঞ্চল, ইন্টারস্টেট ১৫ এর দক্ষিণ, ডানকান ক্যানইয়ন এর পূর্ব অঞ্চলের বাসিন্দাদের অন্যত্র সরে যেতে বলা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত