আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বাড়ছে সাপের উপদ্রব

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বাড়ছে সাপের উপদ্রব

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়াতে চলছে স্মরণকালের অন্যতম ভয়াবহ খরা।এর কারণে অন্যান্য পশুপাখিদের মতো সাপরাও খাদ্যের অভাবে ভুগছে। খাবার ও পানির সন্ধানের তাই লোকালয়ে সাপগুলো প্রবেশ করছে।

সাপ বিশেষজ্ঞ প্যাট্রিক বোকম্যান জানান যে তাকে সাপ সরানোর জন্য অনেক জায়গা থেকে ডাকা হয়ে থাকে। বিগত বছরের তুলনায় এ বছর এই সংখ্যা অনেক বেশি।

বোকম্যান জানান, খরা দীর্ঘস্থায়ী হওয়ার কারণে সাপের উপদ্রবও বৃদ্ধি পাচ্ছে। গ্রাহকরা পাগলপ্রায় হয়ে তাকে বারবার ডাকছে।

তিনি জানান যে বাসা-বাড়িগুলোতে সবসময় পানি থাকায় সাপগুলো পিপাসা মেটানোর জন্য বাসা-বাড়িগুলোতে হানা দিচ্ছে। যেসকল বাসাগুলোতে সুইমিংপুল আছে, সেসকল বাড়িগুলোতে সাপের উপদ্রব বেশি লক্ষ্য করা যায়।

বোকম্যান জানান, সান ফার্নানন্দো ভ্যালীর নিকট অবস্থিত মরুভূমি থেকে খাদ্য ও পানির খোঁজে সাপ সহ অন্যান্য বন্যপ্রাণীরা তাদের প্রাকৃতিক আবাসস্থল ত্যাগ করে লোকালয়ে আসছে।

তিনি সবাইকে সর্তক করেন যে এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত বাইরে গেলে সবাই যেন সতর্কভাবে পদক্ষেপ ফেলে।

বন্যপ্রাণী বিশেষজ্ঞ জেনিফার ব্রেন্ট বলেন, ‘সাপ আপনাকে ইচ্ছে করে কামড়াতে আসবে না। তাঁরা মানুষের দ্বারা বিরক্ত হতে পছন্দ করে না।‘

বোকম্যান আরো জানান, সাপ নিজেকে রক্ষার জন্য আক্রমণ করতে পারে। এমনকি কামড়ও দিতে পারে।

বোকম্যান উপদেশ দেন যে সাপ দেখলে সবার উচিত পিছপা হওয়া। কারো সাথে আর পোষাপ্রানী থাকলে, পোষাপ্রানীকে নিয়ে যত দ্রুত সম্ভব ওই স্থান ত্যাগ করতে হবে।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত