আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

গ্রান্ট এলিমেন্টারি স্কুলে দেখা দিলো করোনা প্রাদুর্ভাব

গ্রান্ট এলিমেন্টারি স্কুলে দেখা দিলো করোনা প্রাদুর্ভাব

ছবি: এলএবাংলাটাইমস

এলএইউএসডি গ্রান্ট এলিমেন্টারি স্কুলে ডিস্ট্রিক্টের প্রথম করোনা প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে নিশ্চিত করেছে।

এলএইউএসডি বোর্ড মেম্বার জ্যাক গোল্ডবার্গ জানান যে স্কুলটির শিক্ষার্থী ও কর্মচারীসহ সর্বমোট ১৭ জন করোনা আক্রান্ত হয়েছে। বেশিরভাগ আক্রান্ত ব্যক্তিই পঞ্চম শ্রেনীর একটি নির্দিষ্ট ক্লাসের সাথে সংশ্লিষ্ট।

আগের একটি রিপোর্টে বলা হয়েছিলো যে স্কুলটিতে ১১টি করোনা আক্রান্ত ব্যক্তি পাওয়া গিয়েছে। পরবর্তীতে ডিস্ট্রিক্টের অনলাইন ড্যাশবোর্ডে সম্পূর্ন আক্রান্ত ব্যক্তির সংখ্যা পাওয়া যায়।

ডিস্ট্রিক্ট জানিয়েছে যে কোয়ারেন্টাইনে থাকা ক্লাসটিকে বাসায় বসে স্কুল ওয়ার্ক চালানোর মত উপকরণ দেওয়া হয়েছে। 

ডিস্ট্রিক্ট এখন কনট্যাক্ট ট্রেসিং শুরু করবে। এ রফলে আরো শিক্ষার্থীদেরকে কোয়ারেন্টাইনে পাঠানো হবে।

গোল্ডবার্গ বলেন, ‘এটি ক্লাসে ছড়িয়েছে কিনা সেটি জানা নাই। কিন্তু আমরা এটি ধরতে পেরেছি ও মানুষজনকে কোয়ারেন্টাইনে পাঠিয়েছি। যারা অসুস্থ তাদের চিকিৎসার দায়িত্বও আমরা নিচ্ছি। কারণ, আমাদের মাঝে অনেকেরই স্বাস্থ্যবীমা নেই।‘

কাউন্টির ভাষ্যমতে, ১৪ দিনের মধ্যে তিন বা ততোধিক করোনা কেস পাওয়া গেলে তাকে ‘প্রাদুর্ভাব’ হিসেবে গণ্য করা হয়।

এলএইউএসডি কর্মকর্তারা মঙ্গলবারে বোর্ড অফ এডুকেশনকে জানিয়েছে যে ডিস্ট্রিক্টটির ৬ লাখ শিক্ষার্থীদের মধ্যে ৩ হাজার শিক্ষার্থী করোনা আক্রান্ত হয়েছে।

এই পরিসংখ্যানে শিক্ষাবর্ষ শুরুর আগে করা করোনা টেস্টও অন্তর্ভুক্ত আছে। আরো ৩ হাজার ৫০০ শিক্ষার্থীকে করোনা রোগীর সংস্পর্শে আসায় কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত