আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

রিভারসাইডে করোনায় চার বছরের শিশুর মৃত্যু

রিভারসাইডে করোনায় চার বছরের শিশুর মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

রিভারসাইড কাউন্টিতে করোনায় আক্রান্ত হয়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত কাউন্টিতে করোনায় সবচেয়ে কম বয়েসী শিশুর মৃত্যু এটি।

শুক্রবার (২৭ আগস্ট) রিভারসাইড কাউন্টি পাবলিক হেলথের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।

রিভারসাইড কাউন্টি পাবলিক হেলথ ডিপার্টমেন্ট সূত্র জানায়, শিশুটি আগস্টের শুরুতে মারা যায়৷ তবে এই সপ্তাহে করোনার্স অফিস থেকে সুনিশ্চিত হওয়ার পর মৃত্যুর খবর প্রকাশ করা হচ্ছে।

ডিপার্টমেন্ট সূত্র জানায়, চার বছর বয়েসী শিশুটির অন্য কোনো শারীরিক সমস্যা ছিল না।

কাউন্টি পাবলিক হেলথ ডিপার্টমেন্টের মুখপাত্র জোসে আরবালো জুনিয়র জানায়, মৃত্যুর আগে শিশুটি বেশ কিছুদিন সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি ছিল।

তবে শিশুটির নাম-ঠিকানা বা শিশুটি কোন শহরের, সেটি এখনো জানায়নি কর্তৃপক্ষ।

রিভারসাইড কাউন্টির পাবলিক হেলথ অফিসার ড. জিওফরে লিওং বলেন, 'এই মর্মান্তিক ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে এই ভাইরাসের কাছে শিশু কিংবা বৃদ্ধ কোনো বিষয় নয়। আরো নবীন কোনো প্রাণহানির আগেই আমাদের এই মহামারি রোধ করতে হবে'।

আরবালো জানায়, এখন পর্যন্ত কাউন্টিতে ১২ থেকে ১৫ বছর বয়েসী তিনটি শিশু করোনায় মারা গেছে।

মহামারির শুরু থেকে এখন পর্যন্ত করোনাভাইরাসে কাউন্টির ৪ হাজার ৭২৭ জন বাসিন্দার মৃত্যু হয়েছে। এর মধ্যে বেশিরভাগের বয়স ৩০।

পাবলিক হেলথ কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত বেশ ভালো সংখ্যক টিনএইজ ও প্রাপ্তবয়স্ক বাসিন্দা করোনা মহামারিতে প্রাণ হারিয়েছে। এদের মধ্যে অনেকজনের স্বাস্থ্যগত জটিলতা ছিল।

পার্শ্ববর্তী লস এঞ্জেলেস কাউন্টিতে আগস্ট মাসে এখন পর্যন্ত করোনা মহামারিতে ছয়টি শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইটি শিশুর বয়স ১২ বছরের কম এবং চারটি শিশুর বয়স ১২ থেকে ১৭ বছরের মধ্যে।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) সূত্রমতে, বুধবার পর্যন্ত করোনায় দেশজুড়ে ০ থেকে চার বছর বয়েসী ১৪১টি শিশুর মৃত্যু হয়েছে।

সিডিসি আরো জানায়, এমনিতে জরুরি বিভাগে শিশু ভর্তির হার কম হলেও সাম্প্রতিক সপ্তাহে এর হার বেড়ে গেছে। ০ থেকে ১৭ বছর বয়েসী ১ লাখ শিশুর মধ্যে এই হার বেড়েছে দশমিক ৪১ শতাংশ। এর আগে জানুয়ারি মাসের মধ্যমভাগে এই হার ছিল দশমিক ৩১ শতাংশ।

রিভারসাইড কাউন্টি সুপারভাইজার কারেন স্পেইজেল বলেন, 'এটি খুবই দুঃখজনক যে করোনায় একটি শিশু মারা গেছে। আমাদের মনে রাখতে হবে যে ১২ বছরের কম বয়েসী শিশুদের জন্য সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করা জরুরি। এর কারণ, এইসব শিশুদের জন্য কোনো টিকা নেই'।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত