আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

লস এঞ্জেলেসে সিংহের থাবা থেকে সন্তানকে রক্ষা করলেন মা!

লস এঞ্জেলেসে সিংহের থাবা থেকে সন্তানকে রক্ষা করলেন মা!

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসের কালাবাসাসে নিজ বাড়ির আঙ্গিনায় পাহাড়ি সিংহের আক্রমণে আহত হয়েছে ৫ বছর বয়েসী এক শিশু। এই সময় সিংহের থাবা থেকে ছেলেকে রক্ষা করেন মা।

কর্তৃপক্ষ শনিবার (২৮ আগস্ট) এই তথ্য জানিয়ে বলেন, গত সপ্তাহে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।

দ্য ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে ৬৫ পাউণ্ড ওজনের একটি সিংহ ৫ বছর বয়েসী ওই শিশুর উপর চড়াও হয়। এতে শিশুটির মাথা, ঘাড় এবং হাঁটুর উপরিভাগ জখম হয়।

কর্তৃপক্ষ জানায়, সিংহটিকে উপর্যুপরি আঘাতের মাধ্যমে শিশুটিকে উদ্ধার করে তার মা।

দ্য ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফের ক্যাপ্টেন পেট্রিক ফয় বলেন, 'এই গল্পের আসল নায়ক হলো শিশুটির মা। তিনি বাড়ির ভিতরে ছিলেন এবং ধস্তাধস্তির আওয়াজ শুনে ঘর থেকে বের হোন'।

তিনি বলেন, 'ঘর থেকে বের হয়েই শিশুটির মা সিংহের উপর চড়াও হোন। খালি হাতেই সিংহকে কিল-ঘুষি মারেন। এক পর্যায়ে সিংহটি শিশুটিকে ছেড়ে দেয়'।

পরে তৎক্ষনাৎ শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে শিশুটির অবস্থা আশঙ্কামুক্ত।

লস এঞ্জেলেস কাউন্টিতে ২৫ বছরের মধ্যে মানুষের উপর পাহাড়ি সিংহের আক্রমণের ২৫  এটিই প্রথম নিশ্চিত ঘটনা।

কর্তৃপক্ষ ঠিক কোথায় এই ঘটনা ঘটেছে, তা নিশ্চিত না করলেও বিভিন্ন পোস্টের সূত্র ধরে জানা যায়, মালিবু ও কালাবাসাসের মধ্যবর্তী সান্তা মনিকা মাউন্টেনের পাশে এই ঘটনা ঘটে।

পরবর্তীতে ঘটনাস্থলে ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পান একটি বদরাগী সিংহ ওই বাড়ির আঙ্গিনায় বসে আছে।

পরে সিংহটির আক্রমনাত্মক ব্যবহারের কারণে এবং জনস্বার্থে সিংহটিকে গুলি করে মেরে ফেলা হয়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত