আপডেট :

        প্রবল বৃষ্টির আশঙ্কায় বন্যা সতর্কতা, লস এঞ্জেলেসের দাবানলদগ্ধ এলাকায় ভূমিধসের শঙ্কা

        প্রশাসনে আবারও বড় সিদ্ধান্ত, ১২ অতিরিক্ত সচিব ও চার যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

        প্রবল ঝড়ের আশঙ্কায় লস এঞ্জেলেস কাউন্টির দাবানলদগ্ধ এলাকায় সরিয়ে নেওয়ার সতর্কতা জারি

        ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, প্রার্থীদের ঘোষণা থেকে ভোট পর্যন্ত যেভাবে এগোবে লড়াই

        ক্যালিফোর্নিয়ায় ৫ মাত্রার ভূমিকম্পের পরও থামছে না পরাঘাত, কী বলছেন বিশেষজ্ঞরা

        দুই গাড়ি থামিয়ে ১১ কয়লাখনি শ্রমিককে অপহরণের পর গু লি করে হ ত্যা

        লস এঞ্জেলেসে ভূমিকম্পের মুহূর্ত সরাসরি সম্প্রচারে ধারণ, তখন বিমান নামছিল রানওয়েতে

        চাপের মুখে ব্যাটিং বিপর্যয় কাটাতে কাজ করছে দল, দক্ষিণ আফ্রিকা সিরিজে আশাবাদী তাসকিন

        ২০২৭ সালে সামাজিক নিরাপত্তা ভাতা বাড়লেও মেডিকেয়ার প্রিমিয়ামে কমবে অবসরের সুবিধা

        ২৯ নভেম্বর ২০২৬: দৈনিক রাশিফল

        সিসার বিষক্রিয়ায় অসুস্থ টাকমাথা ঈগলকে শেষ পর্যন্ত মৃ ত্যু দেওয়া হলো, অসুস্থ পাখির সঙ্গে সেলফি তুলেছিলেন কয়েকজন

        ৫০ দিন ধরে আইসিইর হেফাজতে ফিনিশ স্ত্রী, প্রেসিডেন্টের হস্তক্ষেপ চেয়ে আবেদন ইউটিউবারের

        ভূমিকম্পের পর লস এঞ্জেলেস বিমানবন্দরের কাছে আগুনের শিখা, আতঙ্কিত যাত্রীদের জন্য স্বস্তির খবর

        ব্রুকলিনের সাবওয়ে স্টেশনে বন্দুকধারীর গু লি, পায়ে আঘাত নিয়ে হাসপাতালে ১৭ বছরের কিশোর

        ব্রুকলিনে সেতুর নিচে শপিং কার্টে মিলল অজ্ঞাত ব্যক্তির মৃ তদেহ, তদন্তে পুলিশ

        যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থা তরুণদের দেশবিরোধী করে তুলছে, অভিযোগ পডকাস্টার জো রোগানের

        ১৪ বছর আগে বড় বোন, এবার ছোট বোন; একই পরিবারের দুই ধ র্ষ ণ-অভিযোগ

        রাখাইন ও কায়াহ রাজ্যে জান্তার বিমান হামলা, নারী-শিশুসহ বহু বেসামরিক মানুষের মৃ ত্যু

        বড়দিনের উপহার পৌঁছে দিতে লস এঞ্জেলেসের গুদামে কাজ করছে ১৭০ রোবট

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৫ মাত্রার ভূমিকম্প, আরও বড় কম্পনের ঝুঁকি নিয়ে যা বলছেন বিশেষজ্ঞরা

লস এঞ্জেলেস কাউন্টির ১৪টি স্কুলে দেখা গিয়েছে করোনার প্রাদুর্ভাব

লস এঞ্জেলেস কাউন্টির ১৪টি স্কুলে দেখা গিয়েছে করোনার প্রাদুর্ভাব

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে স্কুল খুলে দেওয়ার আজ তৃতীয় সপ্তাহ। এরমধ্যেই অনেকগুলো স্কুলের করোনার প্রাদুর্ভাব দেখা গিয়েছে । লস এঞ্জেলেস কাউন্টির স্বাস্থ কর্মকর্তারা টিকার জন্য যোগ্য না এমন বাচ্চাদের মধ্যে করোনার হার বৃদ্ধি পাওয়ার ঘটনায় চিন্তিত।

জনস্বাস্থ্য ডিরেক্টর বারবারা ফেরার বলেন, ‘যারা টিকা গ্রহণ করেনি, তাদের মধ্যে মৃত্যু ও হাসপাতালে ভর্তি হওয়ার হার বেশি। যারা টিকা গ্রহণ করেছেন তাদের মৃত্যু ও হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা কম।‘

ফেরার আরো বলেন,  ‘এই উচ্চ সংক্রমণের সময়ে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে যেসকল বাচ্চারা ১২ বছরের নিচে ও টিকার জন্য যোগ্য নয়, তাদের সুরক্ষা নিশ্চিত করা।‘

ফেরার সর্তকতামূলক ব্যবস্থার একটি তালিকা দিয়েছে  যার মধ্যে রয়েছে:

-             দূরত্ব বজায় রাখতে না পারলে মাস্ক ব্যবহার করা

-             ভিড় থেকে দূরে থাকা

-             যখন সম্ভব তখনই বাইরে যেয়ে কার্যক্রম পরিচালনা করা

-             সাবধানতার সাথে অপ্রয়োজনীয় কার্যক্রমগুলো মূল্যায়ন করা যা সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি করে

 

লস এঞ্জেলেস ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট সোমবার থেকে স্কুল ভিত্তিক করোনাভাইরাস ভ্যাকসিন ক্লিনিক চালু করবে, যা যে কোনও যোগ্য শিক্ষার্থী এবং কর্মচারীদের ক্যাম্পাসেই  টিকা গ্রহণের সুযোগ দিবে।

অন্তর্বর্তীকালীন সুপারিন্টেনডেন্ট মেগান রিলি জানিয়েছেন, মোবাইল ভ্যাক্সিনেশন দলগুলি প্রথম এবং দ্বিতীয় ডোজ সরবরাহ করতে প্রতিটি এলএইউএসডি মিডল ও হাইস্কুলের  ক্যাম্পাস পরিদর্শন করবে।

১২ বছর বা তাঁর উপরের বয়সের বাচ্চারা টিকা গ্রহণ করতে পারবে।

কাউন্টির জনস্বাস্থ্য বিভাগ রোববারে ২ হাজার  ২৩২টি নতুন করোনা কেস ও ৫টি মৃত্যুর ঘটনা রিপোর্ট করেছে। এ নিয়ে কাউন্টিতে মহামারী শুরুর পর থেকে ১৪ লাখ ৩ হাজার ৩৫৩টি করোনা কেস ও ২৫ হাজার ২৪৫ টি মৃত্যুর ঘটনা ঘটেছে।

রবিবারে কাউন্টির হাসপাতালগুলোতে ১ হাজার ৬৮৭জন করোনা রোগী ভর্তি ছিলো। এর মধ্যে ৪৫৩ জন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আছে।

শুক্রবারে ফেরার জানান যে স্কুলগুলোর পরিসংখ্যানগুলো কিছুটা চিন্তাদায়ক।

তিনি জানান যে আগস্ট ১৬-২২ এর মধ্যে স্কুলগুলোতে ৩ হাজার ১৪৬টি করোনা কেস পাওয়া গিয়েছে যার মধ্যে বেশিরভাগ কেসই এলএইউএসডির ক্যাম্পাসের।

আগস্ট মাসে, ১৪টি স্কুলে করোনার প্রাদুর্ভাব ঘটেছে বলে নিশ্চিত করা গিয়েছে। এর মধ্যে প্রায় অর্ধেকই যুব ক্রীড়ার সাথে সম্পর্কিত।

তিনি জানান, গত এক সপ্তাহে দৈনিক গড় মৃত্যুর হার  ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তিনি আরও জানান, মৃতদের মধ্যেই টিকা নেয়নি।

কাউন্টি ইতোমধ্যে দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের করোনা টিকার তৃতীয় ডোজ দেয়া শুরু করেছে। এপর্যন্ত এরকম ১৫০ জনকে টিকার তৃতীয় ডোজ দেওয়া হয়েছে।

ফেরার জানিয়েছে, কাউন্টির মধ্যে বসবাসরত টিকার জন্য যোগ্য এমন ব্যক্তিদের মধ্যে ৭৪ শতাংশ টিকার এক ডোজ ও ৬৪ শতাংশ ব্যক্তি টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ করেছে।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত