আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ার দাবানলে উচ্ছেদের মুখে হাজারো মানুষ

ক্যালিফোর্নিয়ার দাবানলে উচ্ছেদের মুখে হাজারো মানুষ

ছবি: এলএবাংলাটাইমস

নরদার্ন ক্যালিফোর্নিয়ার লেক তাহোই এর কূল ঘেঁষে শুরু হওয়া বৃহৎ দাবানলে হাজার হাজার মানুষ অন্যত্র সরে যেতে বাধ্য হচ্ছে।

এটিকে বলা হচ্ছে ক্যালডোর ফায়ার। এখন পর্যন্ত এই দাবানলে ১ লাখ ৯১ হাজার একর জমি পুড়ে গেছে ও আগুনের মাত্র ১৬ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

দাবানলটি আরো দুই সপ্তাহ আগে শুরু হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ৩ হাজার ৫০০ দমকল কর্মী কাজ করছে।

দাবানলের কারণে স্থানীয় একটি হাসপাতাল খালি করে ফেলতে হয়। হাসপাতালের রোগীদের অন্য রিজিওনে স্থানান্তর করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত দাবানলের প্রভাবে পাঁচজন আহত হয়েছে। এছাড়া আরো ৭০০টি কাঠামো ক্ষক্তিগ্রস্ত হয়েছে বা আংশিক বিনষ্ট হয়েছে।

সাউথ লেক তাহোই অঞ্চলে ২২ হাজার বাসিন্দার বাস। এটি একটি বেশ জনপ্রিয় পর্যটন কেন্দ্র। সোমবার (৩০ আগস্ট) এই অঞ্চল ও এর আশেপাশের সকল বাসিন্দা বাধ্যতামূলক সরে যেতে বাধ্য হয়।

এর আগে গতকাল দ্য ইউএস ফরেস্ট সার্ভিস ঘোষণা দেয় যে, আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ক্যালিফোর্নিয়ার সকল ন্যাশনাল ফরেস্ট দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে।

দর্শনার্থীরা যেনো ন্যাশনাল ফরেস্ট ভ্রমণে যেয়ে কোনো দাবানলে আটকে না পরে কিংবা কোনো দর্শনার্থীর অসাবধানতাবশত কোনো আগুনের সূত্রপাত যেনো না হয়, তার জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ক্যালিফোর্নিয়া রাজ্যে বর্তমানে সাতটি সক্রিয় দাবানল রয়েছে৷ এর মধ্যে দ্য ক্যালডোর ফায়ার অন্যতম। আর সর্ববৃহৎ দাবানল হচ্ছে ডিক্সি ফায়ার। জুলাই থেকে শুরু হওয়া এই দাবানলে ৮ লাখ একর জমি পুড়েছে। ক্যালিফোর্নিয়ার ইতিহাসে এটি দ্বিতীয় বৃহত্তম দাবানল।

মূলত জলবায়ু পরিবর্তনের ফলে আবহাওয়া উষ্ণ এবং শুষ্ক হয়ে উঠছে। এর ফলে খুব সহজেই দাবানল ছড়িয়ে যায়।

ইন্ডাস্ট্রিয়াল যুগ শুরু হওয়ার পর থেকে বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ২ ডিগ্রী বৃদ্ধি পেয়েছে। কার্বন নিঃসরণ নিয়ে পদক্ষেপ গ্রহণ না করলে এটি আরো বাড়বে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত