আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

গোল্ডেন স্টিমুলাস চেকের প্রথম কিস্তি পেলো লাখো ক্যালিফোর্নিয়াবাসী

গোল্ডেন স্টিমুলাস চেকের প্রথম কিস্তি পেলো লাখো ক্যালিফোর্নিয়াবাসী

ছবি: এলএবাংলাটাইমস

কয়েক লাখ ক্যালিফোর্নিয়াবাসীর ব্যাংক অ্যাকাউন্টে গোল্ডেন স্টেট স্টিমুলাস চেকের ডিরেক্ট পেমেন্ট এর প্রথম কিস্তি পাঠানো হয়েছে।

গত শুক্রবার স্টিমুলাস ভাতা পাওয়ার মতো যোগ্যদের ব্যাংক অ্যাকাউন্টে এই অর্থ পৌঁছে গেছে।

স্টেট ফ্রেঞ্চাইসে ট্যাক্স বোর্ডের মুখপাত্র ডেনিয়েল তাহারা বলেন, ৬ লাখ বাসিন্দার ব্যাংক অ্যাকাউন্টে ৩৫৪ মিলিয়ন ডলার পাঠানো হয়েছে।

তিনি জানান, পেমেন্টের দ্বিতীয় রাউণ্ড সম্ভবত দুই সপ্তাহের মধ্যে পাঠানো হবে। তবে এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো তারিখ নিশ্চিত হওয়া যায়নি।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসামের অফিস জানায়, করোনা মহামারির কারণে যেসব বাসিন্দা অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়েছে, তাদের সাহায্যার্থে স্টিমুলাস চেকের অর্থের তারিখ বর্ধিত করা হয়েছে।

ক্যালিফোর্নিয়ার মোট ৬৬ শতাংশ বাসিন্দা স্টিমুলাস চেকের সুফল পাবে বলে জানা গেছে।

যেসব বাসিন্দার বছরে আয় ৩৫ হাজার ডলার থেকে ৭০ হাজার ডলার, তাদের প্রত্যেককে এককালীন ৬০০ ডলার করে ভাতা দেওয়া হবে৷

এছাড়া যেসব পরিবারে শিশু রয়েছে, তারা প্রত্যেকে আরো ৫০০ ডলার করে পাবেন। বৈধ কাগজপত্রহীন বাসিন্দারাও এই অর্থ পাবেন।

এর আগে ক্যালিফোর্নিয়ার ফাইন্যান্স ডিপার্টমেন্টের মুখপাত্র এইচডি পালমার বলেন, সেপ্টেম্বরের শুরু থেকেই বাসিন্দাদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পাঠানো শুরু হবে।

এই স্টিমুলাস চেকের অর্থ পেতে বাসিন্দাদের তেমন কিছু করতে হবে না। যারা এই অর্থ পাওয়ার যোগ্য, তারা স্বয়ংক্রিয়ভাবে ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পেয়ে যাবেন।

এর আগে গোল্ডেন স্টেট স্টিমুলাস টু এর আওতায় এপ্রিল মাসে অনেককে স্টিমুলাস চেকের অর্থ প্রদান করা হয়। সেবার যারা স্টিমুলাস চেক পেয়েছিলেন, তারা আর এবার অর্থ পাবে না।

গভর্নর অফিস সূত্র জানিয়েছে, এটি আমেরিকান ইতিহাসে রাজ্যভিত্তিক সবচেয়ে বড় আর্থিক সাহায্য। এই স্টিমুলাস চেকের আওতায় ১২ বিলিয়ন ডলার অর্থ সাহায্য করা হবে বাসিন্দাদের।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত