আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

টিকার অন্তত ১ ডোজ গ্রহণ করেছেন ৮০ শতাংশ ক্যালিফোর্নিয়াবাসী

টিকার অন্তত ১ ডোজ গ্রহণ করেছেন ৮০ শতাংশ ক্যালিফোর্নিয়াবাসী

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম মঙ্গলবার (৩১ আগস্ট) এক বিবৃতিতে জানায়, ক্যালিফোর্নিয়ার ১২ ও এর বেশি বয়েসী ৮০ শতাংশ বাসিন্দা করোনা টিকার ১ ডোজ হলেও গ্রহণ করেছেন।

ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের সকল রাজ্যের মধ্যে ক্যালিফোর্নিয়া টিকাদান কার্যক্রমের অগ্রগতির তালিকায় নবম অবস্থানে আছে। যুক্তরাষ্ট্রের অন্যতম জনবহুল রাজ্য হচ্ছে ক্যালিফোর্নিয়া।

মঙ্গলবার অকল্যান্ডের এক টিকাকেন্দ্রে গেভিন নিউসাম বলেন, 'তবে আমাদের জন্য ৮০ শতাংশই শেষ কথা নয়। এখনো যারা দেয়ালের ওপাড়ে আছে, তাদের টিকাদান করতে হবে'।

তিনি বলেন, 'যারা এখনো টিকা গ্রহণ করেননি, তারা যেনো শীঘ্রই টিকা গ্রহণ করে এবং নিজেদের সুরক্ষা নিশ্চিত করে, তা নিশ্চিত করতে হবে। কিভাবে এই মহামারি নির্মূল হবে, তা এই ভ্যাকসিনের মধ্যেই আছে'।

সিডিসির তথ্যানুসারে, ক্যালিফোর্নিয়াজুড়ে ৪৮ মিলিয় ডোজ প্রদান করা হয়েছে এখন পর্যন্ত।

নিউসাম বলেন, 'অন্যান্য অনেক রাজ্য থেকে টিকা গ্রহণের ক্ষেত্রে ক্যালিফোর্নিয়ানরা এগিয়ে আছেন'।

'অল্প সময়ের মধ্যে আমরা ক্যালিফোর্নিয়ার বড় অংশ বাসিন্দাকে টিকার আওতায় আনতে পেরেছি। আমরা চেষ্টা করে যাচ্ছি ক্ষতিগ্রস্ত রাজ্যে টিকা প্রদানের হার আরো বাড়িয়ে তুলতে'- বলেন নিউসাম।

গভর্নর অফিসের প্রকাশিত তথ্য অনুসারে, গত সপ্তাহে ৬ লাখ ৪৩ হাজার ডোজ টিকা প্রদান করা হয়েছে ক্যালিফোর্নিয়ায়। মধ্য জুলাই এর থেকে সংখ্যাটি ৪৪ দশমিক ৭ শতাংশ বেশি। গত পাঁচ সপ্তাহ যাবত ৫ লাখ ডোজ টিকা প্রদান করা হচ্ছে ক্যালিফোর্নিয়ায়।

ক্যালিফোর্নিয়ার প্রায় ৬৫ শতাংশ বাসিন্দা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন। জনসন অ্যান্ড জনসন এর এক ডোজ টিকা, ফাইজার বা মডার্নার দুই ডোজ টিকা গ্রহণ করার দুই সপ্তাহ পর এই সংখ্যাটি বিবেচনা করা হয়।

ক্যালিফোর্নিয়া রাজ্যে টিকাদান আরো গতিশীল করতে আরো বেশকিছু পদক্ষেপ গ্রহণ করছে কর্তৃপক্ষ। যেমন, সকল রাজ্যের কর্মীদের টিকা গ্রহণ করতে হবে অথবা প্রতি সপ্তাহে করোনা পরীক্ষা করতে হবে। সেই সাথে রাজ্যের সকল স্বাস্থ্যকর্মীদের সেপ্টেম্বরের ২০ তারিখের মধ্যে টিকার পূর্ণ ডোজ গ্রহণ করতে হবে। এছাড়া শিক্ষা ক্ষেত্রের সাথে যুক্ত সকল কর্মীদেরও টিকা গ্রহণ করতে হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত