আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

আফগানিস্তানে আটকে আছে ক্যালিফোর্নিয়ার ৩০ শিশু

আফগানিস্তানে আটকে আছে ক্যালিফোর্নিয়ার ৩০ শিশু

ছবি: এলএবাংলাটাইমস

তালেবান অধ্যুষিত আফগানিস্তানে এখনো আটকে পরে আছে ক্যালিফোর্নিয়ার ৩০ জন শিশু-কিশোর। আফগানিস্তানের ক্ষমতা তালেবানরা গ্রহণ করার এক সপ্তাহ আগে এসব শিশুরা আফগানিস্তানে বসবাসরত তাদের স্বজনদের সাথে দেখা করতে যায়। তবে ইউএস ফোর্স কাবুল ছেড়ে চলে আসলেও ওই শিশু-কিশোররা সেখানে আটকে যায়।

এসব শিশুরা যেসব স্কুল ডিস্ট্রিক্টের শিক্ষার্থী, সেখানের কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছেন।

স্যান ডিয়েগো স্কুল ডিস্ট্রিক্টের এক কর্মকর্তা এবং স্যাক্রামেন্টো স্কুল ডিস্ট্রিক্টের এর দুই কর্মকর্তা বলেন, আটকে পরা শিশুরা ভয় পাচ্ছে যে তাদের উদ্ধারের কথা যুক্তরাষ্ট্র সরকার ভুলে গেছে। তাদের পরিবারের সদস্যদের সাথে এরা নিয়মিত যোগাযোগ রাখছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এর মধ্যে কিছু শিশু যুক্তরাষ্ট্রে জন্ম নিয়েছে ও এরা যুক্তরাষ্ট্রের নাগরিক।

গত বসন্ত ও গ্রীষ্মকালীন ছুটিতে এসব শিশুরা তাদের পিতা-মাতার যেকোনো একজনের সাথে বা উভয়ের সাথে তাদের স্বজনদের সাথে দেখা করতে যায়। এসব পরিবার নিজেদের উদ্যোগেই ভ্রমণ করে, কোনোরকম অর্গানাইজ ট্রিপের সদস্য এরা ছিলো না।

এমন অনেক আফগান বাসিন্দা রয়েছে যারা যুক্তরাষ্ট্র সরকার অথবা ইউএস মিলিটারির সাথে দুই দশক ধরে কাজ করছে। এসব আফগানরা কয়েক বছর আগে স্পেশাল ইমিগ্রেশন ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে।

স্কুল ডিস্ট্রিক্টের কর্মকর্তারা জানান, বেশ কিছু পরিবার জানায় যে তারা কাবুল এয়ারপোর্ট থেকে বিমানে করে যুক্তরাষ্ট্রে চলে আসতে চেয়েছিল। তবে তালেবানদের চেকপোস্ট থাকায় আর দুই সপ্তাহ যাবত তালেবানরা কাবুল এয়ারপোর্ট ঘিরে রাখায় এরা এয়ারপোর্টে ঢুকতে পারেনি। সোমবার যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে উদ্ধার কার্যক্রম গুটিয়ে নেয়।

স্যাক্রামেন্টোর স্যান জুয়ান ইউনিয়ন স্কুল ডিস্ট্রিক্ট জানায়, তারা ১৯টি পরিবারের ২৭ জন শিক্ষার্থীকে শনাক্ত করতে পেরেছে যারা এখনো আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে ফেরত আসতে পারেনি।

স্যাক্রামেন্টো স্কুল ডিস্ট্রিক্টের মুখপাত্র রাজ রায় বলেন, 'সংখ্যাটি দ্রুত পরিবর্তন হচ্ছে। আমাদের ধারনা অনেক পরিবার আফগানিস্তানে আটকে আছে। তাদের সাথে যোগাযোগ করাও সম্ভব হচ্ছে না'।

রায় বলেন, 'স্কুল ডিস্ট্রিক্ট নির্বাচিত কর্মকর্তাদের সাথে কাজ করে যাচ্ছেন ওই পরিবারগুলোকে ফিরিয়ে আনতে'।

তিনি বলেন, 'স্যান জুয়ান ইউনিফাইড আফগানদের পাশে রয়েছে এবং যারা আটকে পরে গেছে, তাদের জন্য ভাবছে। আমরা যুক্তরাষ্ট্রে তাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য প্রার্থনা করছি'।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত