আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে নতুন রেন্ট রিলিফ: কারা পাবেন? আবেদনের প্রক্রিয়া কী?

লস এঞ্জেলেসে নতুন রেন্ট রিলিফ: কারা পাবেন? আবেদনের প্রক্রিয়া কী?

ছবি: এলএবাংলাটাইমস

বুধবার (১ সেপ্টেম্বর) থেকে লস এঞ্জেলেস কাউন্টির বাড়ির মালিক এবং ভাড়াটিয়ারা আবারো রেন্টাল অ্যাসিস্ট্যান্স ফাণ্ডের জন্য আবেদন করতে পারবেন।

যারা করোনা মহামারিতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হোন, তারাই এই ফাণ্ডের অর্থ পাবেন।

সিটি অব লস এঞ্জেলেস এবং স্টেট অব ক্যালিফোর্নিয়া  এই রেন্টাল অ্যাসিস্ট্যান্স ফাণ্ডের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। ফেডারেল সরকার থেকে প্রাপ্ত অর্থ থেকে ৫ দশমিক ২ বিলিয়ন ডলার অর্থ লস এঞ্জেলেসের ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের দেবে ক্যালিফোর্নিয়া।

এই ফাণ্ডের জন্য আবেদন গ্রহণ করবে ক্যালিফোর্নিয়া রাজ্য কর্তৃপক্ষ এবং অর্থ বন্টনের ক্ষেত্রেও একই ধারা অব্যাহত থাকবে।

গত বছরের এপ্রিলের ১ তারিখের পর থেকে বাকি রয়ে যাওয়া ভাড়া ও ইউটিলিটি খরচের পুরোটা দ্য হাউজিং কি ইমার্জেন্সি রেন্টালের মাধ্যমে পরিশোধ করা সম্ভব।

ভবিষ্যতের ইউটিলিটি পেমেন্টের জন্যও ভাড়াটিয়ারা আবেদন করতে পারবে। কিন্তু এটি সর্বোচ্চ ১৩ মাস মেয়াদী হয়ে থাকবে।

বুধবার সকাল ৭টা থেকে ভাড়াটিয়া ও বাড়ির মালিক এই আবেদন শুরু করতে পারবেন। আবেদনের সর্বশেষ তারিখ নির্ধারণ করা হয়েছে সেপ্টেম্বরের ৩০। 

কারা আবেদন করতে পারবেন?

যেসব বাসিন্দার আয়ের উৎস আছে, তারা যুক্তরাষ্ট্রের সিটিজেন না হলেও আবেদন করতে পারবেন।

১) অবশ্যই লস এঞ্জেলেসের বাসিন্দা হতে হবে।

২) যেসব পরিবার করোনার কারণে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যেসব পরিবারে অন্তত একজন বা দুইজন কর্মহীন ভাতার উপর নির্ভরশীল।

৩) মধ্যম আয়ের থেকে ওই পরিবারের আয় ৮০ শতাংশ বা এর কম হতে হবে।

আবেদন যাচাই বাছাই করে পরেই রেন্টাল অ্যাসিস্ট্যান্স ফাণ্ড প্রদান করা হবে। এলএ সিটি কাউন্সিল প্রেসিডেন্ট নুরি মার্টিনেজ বলেন, 'যারা আগে থেকে অপেক্ষমান তালিকায় রয়েছে, তাদের অগ্রাধিকার দেওয়া হবে'।

কীভাবে আবেদন করতে হবে?

যারা রেন্টাল অ্যাসিস্ট্যান্স ফাণ্ড পেতে চান, তারা HousingIsKey.com এর মাধ্যমে আবেদন করতে পারেন। অথবা আবেদনপত্র পূর্ণ করার সহায়তার জন্য 833-687-0967 এই নাম্বারে কল করা যাবে৷

আবেদন করতে কী প্রয়োজন হবে?

১) ২০২০ সালের ট্যাক্স রিটার্ন।

২) ২০২০ সালের W-2 এবং 1099G

৩) সাম্প্রতিক প্রদান করা অসম্পূর্ণ বিল।

৪) ক্যালফ্রেশ অথবা ক্যালওয়ার্কের মতো প্রোগ্রামে যোগদান করার প্রমাণপত্র।

৫) কোনো ভাড়াটিয়ার যদি ট্যাক্স রিটার্ন না থাকে তবে কর্মস্থলের প্রধানের নাম, ঠিকানা, নিজস্ব আয় ইত্যাদি দেখাতে হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত