আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

স্যান দিয়েগোতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিখোঁজ ৫ নাবিককে মৃত ঘোষণা

স্যান দিয়েগোতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিখোঁজ ৫ নাবিককে মৃত ঘোষণা

ছবি: এলএবাংলাটাইমস

স্যান দিয়েগোর সমুদ্র উপকূলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিখোঁজ পাঁচ নাবিকদের মৃত বলে ঘোষণা করেছে ইউএস নেভি। নিখোঁজ হওয়ার পাঁচদিন পর এদের মৃত হিসেবে ধরে নেওয়া হয়েছে।

বর্তমানে নিখোঁজ নাবিকদের জীবিত উদ্ধারের আশা ছেড়ে দিয়ে তাঁদের মরদেহ উদ্ধারে অভিযান চলছে।

শনিবার প্রকাশিত এক বিবৃতিতে নেভি'স প্যাসিফিক ফ্লিট জানায়, যুগ্নভাবে উদ্ধার কাজ ও ত্রিশবারের উর্ধে সার্চ অ্যান্ড রেসকিউ ফ্লাইট পরিচালনার ৭২ ঘণ্টা পর উদ্ধার অভিযানে পরিবর্তন আনা হয়েছে।

এখন পর্যন্ত মৃত পাঁচ নাবিকের নাম-ঠিকানা প্রকাশ করা হয়নি। তাঁদের স্বজনদের জানানোর পর নাম ও ঠিকানা প্রকাশ করা হবে।

স্যান দিয়েগোর ৭০ মাইল দূরে সমুদ্র উপকূলে এর আগে হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এখনো হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কারণ জানতে তদন্ত চলছে।

এর আগে এমএইচ-৬০এস মডেলের হেলিকপ্টারটি বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে স্যান দিয়েগো শহরের ৬০ নটিকাল মাইল দূরে আছড়ে পড়ে। হেলিকপ্টারটি রুটিন অনুযায়ী আকাশে চক্কর দিচ্ছিলো। হেলিকপ্টারে মোট ৬ জন উপস্থিত ছিলো যার মধ্যে ৫ জন নিখোঁজ আছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত