আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ার রিকল নির্বাচনের বাকি মাত্র ৮ দিন, চলছে জোর প্রচারণা

ক্যালিফোর্নিয়ার রিকল নির্বাচনের বাকি মাত্র ৮ দিন, চলছে জোর প্রচারণা

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার রিকল নির্বাচনের আর মাত্র ৮ দিন বাকি। নির্বাচনকে সামনে রেখে জনমত তৈরিতে জোর প্রচারণা শুরু করেছেন তিন প্রার্থী গভর্নর গেভিন নিউসাম, ল্যারি অ্যাল্ডার এবং কেভিন কাইলি।

সোমবার (৬ সেপ্টেম্বর) গেভিন নিউসাম ব্যাল্ডউইন হিলসের সমাবেশে রিপাবলিকান প্রার্থী ল্যারি অ্যাল্ডার এর বিরুদ্ধে তোপ দাগেন।

নিউসাম বলেন, 'তিনি ন্যুনতম মজুরি বিষয়ে বিরোধীতা করেন। সেই সাথে ফুডস্ট্যাম্পকে অবজ্ঞা করেন। সেই সাথে কর্পোরেট ট্যাক্স উঠিয়ে দেওয়ার ব্যাপারে জোর সম্মতি রয়েছে তাঁর। আর জলবায়ু পরিবর্তনকে তিনি মনে করেন মিথ'। 

এদিকে, কাস্টাইক লেকের সমাবেশে ল্যারি অ্যাল্ডার বলেন, রিকল কোনো নির্বাচনী বিষয় নয়, জনগণের আস্থার বিষয়। একই সাথে গেভিন নিউসামের করোনা মহামারিত নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপের সমালোচনা করেন তিনি।

ল্যারি অ্যাল্ডার বলেন, 'এটি রিপাবলিকান কোনো রিকল নয়। যারা ক্যালিফোর্নিয়ার নিয়ম নীতি ও পরিচালনা নিয়ে হতাশ, এটি তাদের জন্য সুযোগ'।

পাবলিক পলিসি ইনস্টিটিউট অব ক্যালিফোর্নিয়ার জরিপে দেখা গেছে, যদি অধিকাংশ ভোটার রিকলের পক্ষে রায় দেয়, তবে ল্যারি অ্যাল্ডারের বড় সম্ভাবনা রয়েছে গভর্নর হওয়ার।

তবে জরিপে দেখা গেছে, ৫৮ শতাংশ ভোটার রিকল এর পক্ষে অবস্থান করছেন ও নিউসামের পক্ষে জন সমর্থন রয়েছে তাঁদের।

রিপাবলিকানদের চ্যালেঞ্জার প্রার্থী এবং অ্যাসেম্বলি মেম্বাররা কেভিন কাইলিও এখনো জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

তিনি বেভারলি হিলসের সমাবেশে গেভিন নিউসামের সমালোচনা করে বলেন, 'তিনি সব খাতে স্বার্থ ও সুবিধা নেওয়ার রীতি শুরু করেছেন'।

তিনি বলেন, 'এটি দ্বিপাক্ষিক কোনো জরিপ নয়, যেটি নিউসাম প্রচার করতে চাইছেন। যারা গভর্নর অফিস মূলত নিয়ন্ত্রণ করছেন, তাদের কাছ থেকে তিনি বেশ বড় অংকের অর্থ সুবিধা পাচ্ছেন'।

তবে রিপাবলিকানল প্রার্থীদের বিরুদ্ধে এবং নিজের স্বপক্ষে জোর প্রচারণা শুরু করেছেন গেভিন নিউসাম।

গত সপ্তাহে তিনি ইউএস সিনেটর এলিজাবেথ ওয়ারেন ও অ্যামি ক্লুবুচারকে নিয়ে নির্বাচনী র‍্যালি করেন।

আগামী বুধবার ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস বে এরিয়ার একটি নির্বাচনী সমাবেশে যোগ দেন নিউসাম এর সাথে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত