আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

গৃহহীন শিবির উচ্ছেদ কার্যক্রম পুনরায় শুরু লস এঞ্জেলেসে

গৃহহীন শিবির উচ্ছেদ কার্যক্রম পুনরায় শুরু লস এঞ্জেলেসে

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে বাধ্যতামূলক গৃহহীন শিবির পরিষ্কারের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। কেয়ারপ্লাস নামক প্রোগামটি লস এঞ্জেলেসের সিটি কাউন্সিলের অনুরোধে পুনরায় শুরু হয়েছে।

মহামারির কারণে কেয়ারপ্লাস সাময়িকভাবে স্থগিত করা হয়েছিলো। শুধুমাত্র ‘এ ব্রিজ হোম’ আশ্রয়কেন্দ্র কাউন্সিল মেম্বারদের ভোটের কারণে চালু ছিলো।  

এই বছরের ৩০ জুন কাউন্সিল পরিষ্কার কার্যক্রম অব্যাহত রাখার পক্ষে ভোট দেয়। এর কারণে গৃহহীনদের তাবু ও অন্যান্য ব্যবহার্য বস্তু সড়াতে হবে যাতে পরিষ্কারকর্মীরা উক্ত স্থানগুলো ঠিকমত পরিষ্কার করতে পারে।

গৃহহীন পুর্নবাসন ও এডভোকেসি গ্রুপ কেটাউন ফর অল সহ অনেকেই এই কার্যক্রমের বিরোধিতা করছে। তাঁরা জানায় যে এই কার্যক্রমের কারণে অনেকেরই জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে। দ্যা সার্ভিসেস নট সুইপস জোটটি মার্চ মাসে একটি বিকল্প প্রস্তাব দিয়েছে যার মাধ্যমে পরিষ্কার কার্যক্রম শুরু হবার একদিন পূর্বে ঘোষণা করা হয়।

জোটের সমন্বয় কমিটিতে থাকা পেগি লি কেনেডি মঙ্গলবার জানান যে তিনি ভেনিস বুলেভার্ড বরাবর বুধবার অনুষ্ঠিত হতে যাওয়া কেয়ারপ্লাস পরিচ্ছন্নতার জন্য অরক্ষিত বাসিন্দাদের প্রস্তুত করছেন।

মঙ্গলবারে কাউন্সিলম্যান গিল কেডিলোর ডিস্ট্রিক্টে ২টি পরিষ্কার কার্যক্রম, কাউন্সিলম্যান পল ক্রেকোরিয়ানের ডিস্ট্রিক্টে ৩টি পরিষ্কার কার্যক্রম, কাউন্সিলম্যান নুরি মার্টিনেজের ডিস্ট্রিক্টে ২টি পরিষ্কার কার্যক্রম, কাউন্সিলম্যান মনিকা রদ্রিগেজের ডিস্ট্রিক্টে চারটি, কাউন্সিলম্যান কারেন প্রাইসের ডিস্ট্রিক্টে ৩টি, কাউন্সিলম্যান জন লির ডিস্ট্রিক্টে ৩টি ও কাউন্সিলম্যান মিচ ওফেরেলের ডিস্ট্রিক্টে ৩টি পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

জানুয়ারি মাসের ১২ তারিখে কাউন্সিলম্যান নিক বোনিন ও কাউন্সিলম্যান নিথয়া রামান একটী প্রস্তাব উত্থাপন করেন যা এপ্রিল মাসে কাউন্সিল দ্বারা অনুমোদিত হয়। প্রস্তাব অনুযায়ী, এলএএসএএন লস এঞ্জেলেস হোমলেস সার্ভিসেস অথোরিটির সাথে যৌথভাবে কাজ করে এমন কার্যনীতি তৈরি করবে যা মানবিক হবে।

২৫শে জুন, পরিষ্কার ও পরিছন্ন  অধিদপ্তর কাউন্সিলে একটি রিপোর্ট পাঠিয়েছে যার মধ্যে অনেকগুলা পরামর্শ ছিলো যা ৩০শে জুন থেকে কাউন্সিল ব্যবহার অনুমোদন দিয়েছে। পরামর্শগুলো হল-

১) তাঁবু বিনিময় ও বিতরণ

২) ঐচ্ছিকভাবে আবর্জনা নিষ্কাশন

৩) স্যানিটারি কিট বিতরণ

৪) ইজি-আপ তাঁবু ও পানির বোতল বিতরণ

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত