আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

ক্যালিফোর্নিয়ায় আজ রিকল নির্বাচন: ভোট দিতে যা জানা প্রয়োজন

ক্যালিফোর্নিয়ায় আজ রিকল নির্বাচন: ভোট দিতে যা জানা প্রয়োজন

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়াজুড়ে আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) চলছে রিকল নির্বাচন। নির্বাচনে গেভিন নিউসাম পরাজিত হলে তাঁকে গভর্নর পদ থেকে সরে যেতে হবে।

সকাল ৭টা থেকে রাজ্যজুড়ে ভোটকেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে। রাত ৮টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে।

ভোটাররা চাইলে তাদের মেইল-ইন ব্যালট যে কোনো ভোটকেন্দ্র বা ব্যালট ড্রপ বক্সে জমা দিতে পারবে। তবে সেটি অবশ্যই রাত ৮টার আগে জমা দিতে হবে। কেউ যদি মেইলের মাধ্যমে ব্যালট জমা দেন, তবে সেখানে অবশ্যই মঙ্গলবারের মধ্যে পোস্টমার্ক থাকতে হবে।

ব্যালট ড্রপ-অফ বক্সের স্থানসমূহ জানতে ভিজিট করুন- https://caearlyvoting.sos.ca.gov/

ক্যালিফোর্নিয়ার বাসিন্দারা অনলাইনে তাদের নিজ নিজ পোলিং প্লেস বা ভোটকেন্দ্র জানতে ভিজিট করুন- http://www.sos.ca.gov/elections/polling-place

অথবা কল করুন- 800-345-8683 নাম্বারে বা Vote লিখে ম্যাসেজ করুন- 468683

লস এঞ্জেলেস কাউন্টির বাসিন্দারাও অনলাইন সেবার মাধ্যমে ভোটকেন্দ্রের স্থান ও অপেক্ষমান সময় যাচাই করতে পারবেন এই ঠিকানায়-  https://locator.lavote.net/locations/vc?id=4278&culture=en

রাজ্যের কিছু নির্ধারিত স্থানে সেপ্টেম্বরের ৪ তারিখ থেকে আগাম ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রতি কাউন্টিতে নির্বাচনের অন্তত চারদিন আগে এক বা একাধিক স্থানে আগাম ভোটগ্রহণ শুরু হয়েছে।

এছাড়া যেসব বাসিন্দা আগস্টের ৩০ তারিখ সর্বশেষ রেজিস্ট্রেশন করতে পারেননি, তারাও নির্বাচনের দিন পোলিং প্লেস বা ভোটকেন্দ্রে রেজিস্ট্রেশন করে ভোট প্রদান করতে পারবেন। ক্যালিফোর্নিয়ায় এটি আইন করে দেওয়া আছে।

শর্তসাপেক্ষ রেজিস্ট্রেশনের পর বাসিন্দাদের ভোট প্রভিশনাল ব্যালট হিসেবে গ্রহণ করা হবে। পরে ভোট গণনার আগে রেজিস্ট্রেশন ভ্যারিফিকেশন করা হবে।

যেই পদ্ধতিতেই আপনি ভোটদান করুন, সেই ভোট ট্র‍্যাকিং করার পদ্ধতি জারি রেখেছে ক্যালিফোর্নিয়া রাজ্য। ভোট ট্র‍্যাক করতে ভিজিট করুন- https://california.ballottrax.net/voter/

নির্বাচন বা ভোটদান সম্পর্কে যে কোনো তথ্য জানতে ভোটার হটলাইনের 800-345-8683 এই নাম্বারে ফোন দিন।

এছাড়া নির্বাচন সম্পর্কে আরো বিশদ তথ্য জানতে ভিজিট করুন-  https://www.sos.ca.gov/elections/upcoming-elections/2021-ca-gov-recall

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত