আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

কেঁপে উঠলো লস এঞ্জেলেস, ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প

কেঁপে উঠলো লস এঞ্জেলেস, ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টির কারসন এলাকায় শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাতে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প সংগঠিত হয়েছে। এর ফলে পুরো লস এঞ্জেলেস রিজিওন কেঁপে উঠেছে।

ইউএস জিওলজিক্যাল সার্ভে সূত্র জানায়, সান ফার্নান্দো ভ্যালি, অ্যান্টিলোপে ভ্যালি, ভেনচুরা কাউন্টি, অরেঞ্জ কাউন্টি এবং সান দিয়েগোর দক্ষিণে এই ভূমিকম্পের প্রভাব ছড়িয়ে যায়।

শুক্রবার রাত ৭টা ৫৮ মিনিটে ভূমিকম্পটি কারসন অঞ্চলে আঘাত হানে। এর গভীরতা ছিল ৯ মাইল। এটি ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পের মতো অনুভূত হলেও পরে ৪ দশমিক ৩ মাত্রার ভূকম্পন মাপা হয়।

স্থানীয় সূত্র জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল এবং এর আশেপাশের এলাকা প্রকটভাবে কেঁপে উঠে। প্রকাশিত বিভিন্ন ছবিতে দেখা গেছে, শপিংমলের জিনিসপত্র ও লাইব্রেরির তাঁক থেকে বইপত্র পরে ছড়িয়ে ছিটিয়ে আছে। তবে ফায়ার কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা বিপদ ঘটেনি।

ভূমিকম্পের পরপরই লস এঞ্জেলেসের প্রবাসী বাঙ্গালিরা তাৎক্ষণিক নিজ নিজ সামাজিক মিডিয়ায় আতঙ্কমিশ্রিত অনুভূতির কথা পোস্ট করেছেন। অনেকে লিখেছেন, তাদের বাসভবন মারাত্মকভাবে কেঁপে উঠেছে।

ভূমিকম্পের পর থেকেই প্রবাসী কমিউনিটিতে আতঙ্ক বিরাজ করছে। তবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তবে ভূকম্পনবিদ লুসি জোনস এই ভূমিকম্পের ঘটনাটকে লস এঞ্জেলেস বেসিনের জন্য খুবই মামুলি বলে আখ্যা দেন।

তিনি বলেন, 'এই মাত্রার ভূমিকম্পে তেমন ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই'।

লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টে সূত্র জানিয়েছে, স্থানীয়ভাবে ভবনগুলোর উপর সার্ভে করা হয়েছে এবং কোনো ক্ষয়ক্ষতি পাওয়া যায়নি।

দ্য লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট জানায়, তেমন উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউএসজিএস সূত্র জানায়, ১১টা ৬ মিনিটের দিকে ৩ মাত্রার আফটারশক ভূকম্পন অনুভূত হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত