আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের সর্বনিম্ন হার এখন ক্যালিফোর্নিয়ায়

যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের সর্বনিম্ন হার এখন ক্যালিফোর্নিয়ায়

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর মধ্যে ক্যালিফোর্নিয়ায় এখন করোনা সংক্রমণের হার সবচেয়ে কম। গভর্নর অফিস টুইটের মাধ্যমে এই তথ্য জানিয়েছে।

গভর্নর অফিস থেকে টুইটার পোস্টে লেখা হয়, '৭০ শতাংশের উপর ক্যালিফোর্নিয়াবাসী টিকার অন্তত এক ডোজ হলেও গ্রহণ করেছেন। এটি ধরে রাখতে হবে'।

ইউসিএসএফ ডিপার্টমেন্ট অব এপিডেমায়োলজি এবং বায়োস্ট্যাটিস্টিকের প্রধান ক্রিস্টেন বিবিনস-ডমিঙ্গো বলেন, 'আমরা যদিও সর্বোচ্চ টিকাদানকারী রাজ্য নই, তবে করোনা মোকাবিলার অন্যান্য সকল ধাপ আমরা অনুসরণ করেছি'।

ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল এবং অন্যান্য গণপরিবহণে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক রেখেছে। লস এঞ্জেলেসসহ অন্যান্য কিছু কাউন্টিতে ইনডোর স্থানেও মাস্ক ব্যবহারের নিয়ম জারি রেখেছে৷

অন্যদিকে, সাউথ ক্যারোলিনা রাজ্যর হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সংখ্যার রেকর্ড হয়েছে। আর গত শীতের মতো আবারো সংক্রমণ নতুন চূড়ায় উঠছে।

এর আগে ৭ জুলাই সাউথ ক্যারোলিনার স্টেট অব ইমার্জেন্সি শেষ হওয়ার পর ওই রাজ্যের রিপাবলিকান গভর্নর হেনরি ম্যাকমাস্টার ঘোষণা দেন, শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্ক ব্যবহার করবেন কী না, সেটি ঠিক করবে একমাত্র তাদের অভিভাবক। যদিও রাজ্যের গড় সংক্রমণ দৈনিক ১৫০ জন থেকে বেড়ে হয়েছে অন্তত ৫ হাজার।

রাজ্যের স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তারা জানান, রাজ্যজুড়ে মাস্ক ব্যবহার বন্ধ করে দেওয়ার ফলে করোনা সংক্রমণ অনেক বেড়ে গেছে। সেপ্টেম্বরের শুরুর দিকে ২ হাজার ৬০০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যা একটি রেকর্ড।

রাজ্যগুলোর মধ্যে সংক্রমণের হারের শীর্ষে রয়েছে সপ্তম বৃহত্তম রাজ্য ওয়োমিং। সপ্তাহে গড়ে ১ লাখ মানুষের মধ্যে ৬৫৯ জন আক্রান্ত হয়েছে সেখানে। মোট বাসিন্দার মধ্যে ১৮ এবং এর বেশি বয়েসী মাত্র অর্ধেক সংখ্যক মানুষ টিকা গ্রহণ করেছেন।

আরিজোনায় ফেব্রুয়ারির পর থেকে দ্বিতীয়বারের মতো করোনায় মৃতের সংখ্যা ১০০ ও এর বেশি ছাড়িয়েছে।

শনিবার আরিজোনায় করোনায় মারা গেছেন ১০৮ জন, আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৪২ জন। প্রায় তিন সপ্তাহ পর করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালের রোগী কমে ২ হাজারের নিচে এসেছে। শুক্রবার হাসপাতালে রোগী ছিল ১ হাজার ৯৮১ জন। সেপ্টেম্বরের ১১ তারিখ এই সংখ্যা ছিল ২ হাজার ১০৩ জন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত