আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি

লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস মেয়র নির্বাচনের প্রতিযোগিতা জমে উঠেছে। নতুন করে এই প্রতিযোগিতায় নাম লেখালেন সিটি কাউন্সিলম্যান কেভিন ডে লিওন।

২০২২ সালে নির্বাচনে নামছেন না বর্তমান মেয়র এরিক গার্সেত্তি। প্রেসিডেন্ট জো বাইডেন  ইতোমধ্যে তাকে রাষ্ট্রদূত হিসেবে ভারতে পাঠাচ্ছেন। গার্সেত্তি তাঁর মেয়াদ শেষ হওয়ার পূর্বেই পদত্যাগ করে তাঁর নতুন দায়িত্ব নিতে যাবেন।

লস এঞ্জেলেস স্থানীয় বাসিন্দা ডে লিওন বিগত ১২ বছর ধরে ক্যালিফোর্নিয়ার আইনসভায় কাজ করছেন। এর মধ্যে চার বছর তিনি এসেম্বলিম্যান ও আটবছর সেস্ট সিনেটে কাজ করেছেন।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ডে লিওন বলেন, ‘ আমি প্রতিদিন কঠিন পরিশ্রম করে নিশ্চিত করতে চাই যে লস এঞ্জেলেসের সকল বাসিন্দা তাদের স্বপ্নপূরণ করার সুযোগ পাবে।‘

ডে লিওন প্রার্থীদের একটি লম্বা তালিকায় যোগ দিচ্ছেন।

সিটি কাউন্সিলম্যান জো বুসচাইনো কয়েকমাস ধরেই প্রচারণা চালাচ্ছেন। এলএ সিটি এটর্নি মাইক ফেরারও নির্বাচনে অংশগ্রহণ করবেন।

লস এঞ্জেলেসের সেন্ট্রাল সিটি এসোসিয়েসনের জেসিকা লালও সাম্প্রতিককালে নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছেন। এলএ ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্টের সাবেক সুপারিন্টেডেট অস্টিন বেটনারও নির্বাচনে অংশগ্রহণ করবেন।

এছাড়াও কংগ্রেস সদস্য ক্যারেন বাস, বিলিওনিয়ার ডেভোলেপর রিক কারুসো ও সান ফার্নান্দো রিয়েল এস্টেট ব্রোকার মেল উইলসনও নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে।

প্যাট ব্রাউন ইন্সটিউট ফর পাবলিক এফেয়ারের ডিরেক্টর রাফায়েল সনেনসেইন বলেন, ‘লস এঞ্জেলেসের মেয়র পুরো দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সবচেয়ে বিখ্যাত পদ।‘

তিনি জানান, বর্তমানে মেয়রের ক্ষমতার সাথে গৃহহীনতার সমস্যা জড়িয়ে আছে। এই ক্রমশ বৃদ্ধি পাওয়া সমস্যাটির কারণে মেয়র এরিক গার্সেত্তি ও তাঁর সহকর্মীদের সম্মান পূর্বের চেয়ে হ্রাস পেয়েছে।

নির্বাচনে অংশ নেওয়ার জন্য এখনো সময় আছে। ২০২২ সালের জুন মাসে প্রাইমারি অনুষ্ঠিত হবে ও ৮ নভেম্বর মূল নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত