আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

গাছ উপড়ে দাবানলের সূত্রপাত: প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক' এর বিরুদ্ধে চার হত্যা মামলা

গাছ উপড়ে দাবানলের সূত্রপাত: প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক' এর বিরুদ্ধে চার হত্যা মামলা

ছবি: এলএবাংলাটাইমস

পাওয়ার ইউটিলিটি কোম্পানি 'প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক' এর বিরুদ্ধে চারটি হত্যা হামলাসহ অন্যান্য অভিযোগ দায়ের করেছেন নরদার্ন ক্যালিফোর্নিয়ার অভিশংসকবৃন্দ।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দায়ের করা অভিযোগে বলা হয়েছে, একটি ঝুঁকিপূর্ণ গাছ কাটতে অবহেলা করেছে প্রতিষ্ঠানটি। পরে গাছটি বৈদ্যুতিক লাইনের উপর পরে এবং প্রাণনাশক দাবানলের সূত্রপাত হয়। এতে চারজন মারা যায় ও শতাধিক বাড়ি পুড়ে যায়।

তবে প্রতিষ্ঠানটির উপর আনা অভিযোগ প্রত্যাখ্যান করে কর্তৃপক্ষ জানায়, এই ক্ষেত্রে কোনো অপরাধ ঘটেনি।

শাস্তা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি স্টিফানে ব্রিডগেট বলেন, এক বছর আগে ৩০ মিটার উঁচু একটি পাইন গাছ বৈদ্যুতিক লাইনের উপর পরে এবং এতে দ্য জগ ফায়ার খ্যাত আগুনের সূত্রপাত হয়। এই আগুনে ৪ জন ব্যক্তির মৃত্যু হয় এবং ২০৪টি কাঠামো সম্পূর্ণ পুড়ে যায়৷ আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয় ৫৬ হাজার একর বা ২২ হাজার ৬০০ হেক্টর জমির।

ব্রিডগেট বলেন, গাছটিতে একটি খোড়ল ছিল ও এটি বৈদ্যুতিক খুঁটির দিকে ঝুঁকে ছিল। ২০১৮ সালে এই ত্রুটি শনাক্ত হয়। এটিকে কেটে ফেলার বা সরিয়ে ফেলার আইনি দায়িত্ব ছিল পিজি অ্যান্ড ই'র৷

ব্রিডগেট বলেন, কোম্পানিটি এই ক্ষেত্রে দায়িত্বের চরম অবহেলা করেছে। এর ফলে চারজনের মৃত্যু হয়েছে। মৃতেরা হলো- ফেয়লা ম্যাকলিওড (৮), অ্যালাইনা রো ম্যাকলিওড (৪৬), কেনেথ ভোসেন (৫২) এবং কারিন কিং (৭৯)।

প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এখন পর্যন্ত ৩১টি অভিযোগ রয়েছে যার মধ্যে ১১টি গুরুতর অপরাধ হিসেবে সাব্যস্ত করা হয়েছে।

পিজি অ্যান্ড ই ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফরেস্ট্রি এবং ফায়ার প্রোটেকশনের (ক্যাল ফায়ার) তদন্ত মেনে নেয় যে গাছ বৈদ্যুতিক খুঁটিতে পরেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে এটিকে কোনো অপরাধ হিসেবে স্বীকার করতে চায়নি প্রতিষ্ঠানটি। কোম্পানি জানায়, তারা ওই গাছটিতে কোনো খোঁড়ল খুঁজে পায়নি।

কোম্পানির চিফ এক্সিকিউটিভ প্যাটি পোপে বলেন, 'আমরা উপসংহারটি মেনে নিলাম। তবে আমরা কোনো অপরাধ করিনি'।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত