আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ার আইন থেকে বাদ হলো অভিবাসীদের জন্য অপমানজনক শব্দ 'অ্যালিয়েন'

ক্যালিফোর্নিয়ার আইন থেকে বাদ হলো অভিবাসীদের জন্য অপমানজনক শব্দ 'অ্যালিয়েন'

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার সকল আইনি দলিল ও কাগজপত্র থেকে বাদ দেওয়া হচ্ছে অভিবাসীদের খাটো করতে ব্যবহৃত শব্দ 'অ্যালিয়েন'।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর শাসনামলে অন্য দেশ থেকে আগত অভিবাসীদের 'অ্যালিয়েন' সম্বোধন করতেন যা পরবর্তীতে রাষ্ট্রীয় দলিল এবং পত্রপত্রিকায় ব্যবহৃত হয়েছে।

তবে ক্ষমতায় বসেই প্রেসিডেন্ট জো বাইডেন এই শব্দ বাতিল করতে আদেশ জারি করে বলেন, 'মানুষকে অপমান করছে এই শব্দ এবং অভিবাসীদের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়া'র মতো শব্দ এটি৷

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) গভর্নর গেভিন নিউসাম এক নির্বাহী আদেশের মাধ্যমে ক্যালিফোর্নিয়ার স্টেট আইন এর বিভিন্ন সেকশন থেকে শব্দটি বাতিল করতে বলেন৷ স্টেট লেবার এবং এডুকেশন কোড থেকে শব্দটি বাদ করতে ২০১৫ এবং ২০১৬ সালে আইন জারি করেছিল রাজ্যটি।

এবার নিউসামের স্বাক্ষরের ফলে রাজ্যের সকল ধারা থেকেই শব্দটি বাতিল হচ্ছে। অ্যালিয়েন শব্দের বদলে 'নন সিটিজেন' অথবা 'ইমিগ্রেন্ট' শব্দটি ব্যবহার করতে হবে।

গভর্নর গেভিন নিউসাম বলেন, 'এই টার্মটি পরিবর্তন করার ফলে আমরা ক্যালিফোর্নিয়ার প্রকৃত মর্যাদা পুনরুদ্ধার করলাম'।

এর আগে দ্য ফেডারেল গভর্নমেন্ট ১৭৯৮ সালের পূর্বের নন সিটিজেনদের বোঝাতে 'অ্যালিয়েন অ্যান্ড সেডিশন অ্যাক্টস' এর আওতায় শব্দটি ব্যবহার করে।

পরে ডেমোক্রেটিক এসেম্বলিওমেন লুয রিভাস বলেন, এই শব্দটি অভিবাসীদের অপমান এবং ঘায়েল করার জন্য ব্যবহার করা হচ্ছে। সেই সাথে বর্ণবিদ্বেষ ছড়াচ্ছে।

রিভাস বলেন, 'যেই শব্দটি আমরা ব্যবহার করবো এবং যেই ভাষা আমরা আইনে ব্যবহার করবো, সেটির গুরুত্ব আছে৷ আমাদের অবশ্যই বর্ণবৈষম্যমূলক শব্দ বাতিল করতে হবে'।

গত এপ্রিল মাসে প্রেসিডেন্ট জো বাইডেন ফেডারেল ইমিগ্রেশন এজেন্সিদের 'অ্যালিয়েন' শব্দটির ব্যবহার বন্ধ করতে আদেশ জারি করেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত