আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

খেলা দেখতে গিয়ে গ্যালারির তিনতলা থেকে পরে মা-ছেলের মৃত্যু

খেলা দেখতে গিয়ে গ্যালারির তিনতলা থেকে পরে মা-ছেলের মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

খেলা শুরুর মাত্র কয়েক মিনিট আগে পেটকো পার্ক স্টেডিয়ামের তিনতলা থেকে নিচে পরে এক নারী ও শিশুর মৃত্যু হয়েছে। স্যান দিয়েগো প্যাড্রেস বেসবল দলের খেলার আগে দুর্ঘটনাটি ঘটে।

স্যান দিয়েগো পুলিশ ডিপার্টমেন্ট এই ঘটনার নিশ্চিত করে জানায়, শনিবার (২৫ সেপ্টেম্বর) এই দুর্ঘটনাটি ঘটেছে।

পুলিশ জানায়, চারটা বাজার কিছুক্ষন আগে পুলিশ অফিসাররা জানতে পারেন গ্যালারির তিনতলা থেকে সাইডওয়াকে দুইজন পরে গেছে।

ঘটনাস্থলে দুইজন পুলিশ সদস্য যেয়ে ৪০ বছরের এক নারী ও তার ২ বছর বয়েসী পুত্রের মৃতদেহ পরে থাকতে দেখেন।

পুলিশ জানায়, অফিসাররা তৎক্ষনাৎ সিপিআর করে কিন্তু তাদের বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাস্থলেই মা এবং শিশুকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃত দুইজনের নাম পরিচয় প্রকাশ না করলেও পুলিশ জানান, তারা স্যান দিয়েগোর বাসিন্দা।

পুলিশ জানায়, দুইজনের মৃত্যু নিয়ে কিছুটা সন্দেহের উদ্রেক হওয়ায় স্যান দিয়েগো পুলিশ হোমিসাইড এর একটি দলকে দুর্ঘটনাস্থলে ডেকে পাঠানো হয়। দলটি ঘটনাটির তদন্ত শুরু করেছে।

তদন্তকারী দলটি প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য ও বৃত্তান্ত সংগ্রহের চেষ্টা করছে বলে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়। পরবর্তীতে ঘটনাস্থলে যারা উপস্থত ছিল তাদের সাক্ষ্য গ্রহণের জন্য ডেকে পাঠানো হতে পারে।

দ্য স্যান দিয়েগো প্যাড্রেস বেসবল ম্যাচে বিকাল ৪টা ১৫ মিনিটে দ্য আটলান্টা ব্র‍্যাভেস এর মুখোমুখি হয়। তখন স্টেডিয়ামে ৩৯ হাজার দর্শক উপস্থিত ছিল।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত