আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে সড়ক দুর্ঘটনা: মৃত ১, শিশুসহ আহত ৬

লস এঞ্জেলেসে সড়ক দুর্ঘটনা: মৃত ১, শিশুসহ আহত ৬

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসের পাকোইমাতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে ও ছয়জন আহত হয়েছেন।

লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট (এলএএফডি) জানায়, রবিবার (২৬ সেপ্টেম্বর) রাতে এই দুর্ঘটনাটি ঘটে। হতাহতদের মধ্যে দুইজন গাড়ির ভেতরেই আটকে পরে। পুলিশ এসে তাদের গাড়ি থেকে উদ্ধার করে।

ফায়ার ডিপার্টমেন্ট সূত্র দুর্ঘটনায় মৃতের নাম, ঠিকানা কিংবা বয়সসহ অন্যান্য তথ্য প্রকাশ থেকে বিরত ছিল। তবে এক প্রত্যক্ষদর্শী জানায় মৃত ব্যক্তিটি একটি সাদা পিকআপ ট্রাক চালাচ্ছিল।

ডিপার্টমেন্ট সূত্র জানায়, প্রাথমিকভাবে চারজনের আহত হওয়ার খবর পাওয়া গেলেও পরবর্তীতে ছয়জন আহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া যায়।

লওরেল ক্যানইয়ন বোলেভার্ডের ১০৪০০ ব্লকের কাছে একটি ভবনের নিচে সাদা পিকআপ ট্রাক এবং লাল সেডান গাড়ির মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে৷

লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট ঘটনাস্থলে এসে দুইজনকে গাড়ির ভিতর থেকে উদ্ধার করে। এরা গাড়ির ভিতর আটকে ছিল। তবে এই দুইজনের নাম ঠিকানা প্রকাশ করা হয়নি।

এলএএফডি জানায়, দুর্ঘটনাস্থল থেকে পাঁচজনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে দুইজন প্রাপ্তবয়স্ক এবং তিনজনের বয়স কম৷ প্রাপ্তবয়স্ক দুইজনের শারীরিক অবস্থা কিছুটা গুরুতর এবং অন্যদের অবস্থা মোটামুটি স্থিতিশীল।

দুর্ঘটনায় ভবনের ভিতরের থাকা এক শিশুও আহত হয়। সেডান গাড়িটি দুর্ঘটনার পর ওই ভবনে ধাক্কা দিলে সেখান থেকে এই দুর্ঘটনাটি ঘটে।

পরবর্তীতে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং শারীরিক অবস্থা ভালো থাকায় আর হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত