আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে কমছে করোনায় মৃত্যু ও হাসপাতালে ভর্তি সংখ্যা

লস এঞ্জেলেসে কমছে করোনায় মৃত্যু ও হাসপাতালে ভর্তি সংখ্যা

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে কমছে করোনার সংক্রমণ, মৃত্যু এবং হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা।

শনিবার (২৫ সেপ্টেম্বর) লস এঞ্জেলেস কাউন্টিতে করোনায় মারা যায় ২৯ জন। এর মধ্যে দুইজনের বয়স ছিল ১৮ এবং ২৯। এখন পর্যন্ত লস এঞ্জেলেসে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৫ হাজার ৯৯৯ জনে।

লস এঞ্জেলেস কাউন্টি পাবলিক হেলথ ডিরেক্টর বারবারা ফেরের বলেন, 'লস এঞ্জেলেস কাউন্টিতে ২৬ হাজার মানুষের করোনায় মৃত্যু হয়েছে। তাদের বন্ধু ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা। যারা প্রতিনিয়ত করোনা নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাচ্ছেন, তাদের প্রতি প্রার্থনা'।

শনিবার লস এঞ্জেলেসে করোনায় নতুন করে ১ হাজার ৬০২ জন আক্রান্ত হয়েছে। আর হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ভর্তি রয়েছে ৯৪৭ জন। গত সপ্তাহের থেকে হাসপাতালে রোগী কমেছে ১৭ শতাংশ৷ সপ্তাহে ১ লাখ বাসিন্দার মধ্যে সংক্রমণের হার বর্তমানে ৮৬ জন।

স্বাস্থ্য কর্মকর্তারা বলেন, লেবর ডে'র ছুটির প্রভাব লস এঞ্জেলেসে তেমন একটা পরেনি। তবে যেহেতু মৌসুম পরিবর্তন হচ্ছে, সংক্রমণ বাড়তেও পারে। বাসিন্দাদের যতো দ্রুত সম্ভব টিকা গ্রহণ করতে হবে।

ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ সূত্র জানায়, যারা টিকা গ্রহণ করেনি, তাদের মধ্যে করোনা সংক্রমণের হার অপেক্ষাকৃত বেশি। যারা টিকা গ্রহণ করেনি তাদের মধ্যে সংক্রমণের হার টিকাগ্রহীতাদের থেকে অন্তত ৮ গুণ বেশি।

লস এঞ্জেলেস কাউন্টিতে টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন ৬০ দশমিক ৩ শতাংশ বাসিন্দা এবং টিকার অন্তত এক ডোজ গ্রহণ করেছেন ৬৭ দশমিক ৫ শতাংশ বাসিন্দা। রাজ্যের মোট টিকা গ্রহণের হারের থেকে এটি কিঞ্চিৎ বেশি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত