আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে টিকা গ্রহণ না করলে বন্ধ হতে পারে ইনডোর ব্যবসাপ্রতিষ্ঠান

লস এঞ্জেলেসে টিকা গ্রহণ না করলে বন্ধ হতে পারে ইনডোর ব্যবসাপ্রতিষ্ঠান

ছবি: এলএবাংলাটাইমস

যারা টিকা গ্রহণ করেনি, তারা লস এঞ্জেলেস কাউন্টির অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান চালু করতে পারবে না মর্মে আইন জারির ইঙ্গিত দিয়েছে কাউন্টি কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহরটি এখন পর্যন্ত করোনায় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিটি কাউন্সিলের অধিকাংশ সদস্যরা বুধবার (২৯ সেপ্টেম্বর) জানান, প্রস্তাবিত 'ইমার্জেন্সি' অধ্যাদেশের পক্ষে রয়েছেন তারা।

প্রস্তাবনা অনুসারে রেস্টুরেন্ট, পানশালা, শপিং সেন্টার, জিম এবং অন্যান্য ইনডোর স্পেসে টিকার পূর্ণ ডোজ গ্রহণ বাধ্যতামূলক করতে হবে।

সিটি কাউন্সিল মেম্বার পল কারকোরিয়ান বলেন, 'ট্রেডার জো'স এর মতো গ্রোসারি স্টোরে টিকা ব্যবহার বিষয়ে যে অবজ্ঞা প্রকাশ করা হচ্ছে, তা নিয়ে আমি খুব শঙ্কিত। সেই সাথে কিছু মানুষ এটিকে রাজনৈতিক ইস্যু করতে বদ্ধ পরিকর। সমাজের প্রতি সব দায়বদ্ধতা তারা হারিয়ে ফেলেছে'।

যদি প্রস্তাবনাটি পাশ হয় তবে স্যান ফ্র‍্যান্সিসকো এবং নিউ ইয়র্কের পর লস এঞ্জেলেস হতে যাচ্ছে সেই শহর যেখানে টিকা গ্রহণের প্রমাণ ছাড়া ইনডোর বিজনেসের কার্যক্রম চালানো যাবে না। আইনটি পাশ হলে নভেম্বর মাস থেকে এটি কার্যকর হবে।

দ্য লস এঞ্জেলেস কাউন্টি ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট এক নির্দেশনা জারি করেছেন। নির্দেশনা অনুসারে, ১৫ অক্টোবরের মধ্যে সকল শিক্ষক, কর্মী ও ১২ এবং এর বেশি বয়েসী সকল শিক্ষার্থীদের টিকা গ্রহণ করতেই হবে৷ তবে কারো স্বাস্থ্যগত বা ধর্মীয় বিধিনিষেধ থাকলে এটি বিবেচনা করা হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত