আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় স্কুল শিক্ষার্থীদের টিকা গ্রহণ বাধ্যতামূলক: নিউসাম

ক্যালিফোর্নিয়ায় স্কুল শিক্ষার্থীদের টিকা গ্রহণ বাধ্যতামূলক: নিউসাম

ছবি: এলএবাংলাটাইমস

সকল পাবলিক এবং প্রাইভেট স্কুলগুলোর শিক্ষার্থীদের টিকা গ্রহণ বাধ্যতামূলক করতে যাচ্ছে ক্যালিফোর্নিয়া রাজ্য কর্তৃপক্ষ। বিভিন্ন বয়েসী শিশুদের ক্ষেত্রে ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) টিকার পূর্ণ অনুমোদন দিলেই এই ঘোষণা আসবে।

শুক্রবার (১ অক্টোবর) গভর্নর গেভিন নিউসাম স্যান ফ্র‍্যান্সিসকোর একটি মিডল স্কুল পরিদর্শনকালে এই জরুরি ঘোষণাটি দেন।

গভর্নর নিউসাম বলেন, এফডিএর পূর্ণ অনুমোদন পাওয়ার পর পরবর্তী স্কুল টার্মে এই নির্দেশনাটি জারি করা হবে। ২০২২ সালের জানুয়ারির ১ তারিখ থেকে ২০২২ সালের জুলাই ১ তারিখের মধ্যে অনুমোদনের পর নির্দেশনাটি আসতে পারে।

এখন পর্যন্ত ১৬ বছর ও এর বেশি বয়েসীদের জন্য টিকার পূর্ণ অনুমোদন দিয়েছে এফডিএ। তবে ১২ থেকে ১৫ বছর বয়েসীদের ক্ষেত্রে শুধুমাত্র জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য টিকার অনুমোদন দেওয়া হয়েছে৷ যখন টিকার পূর্ণ অনুমোদন হয়ে যাবে, তখন সপ্তম থেকে দ্বাদশ গ্রেড পর্যন্ত শিক্ষার্থীদের টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হবে।

একই সাথে ৫ থেকে ১১ বছর বয়েসী শিশুদের জন্য টিকা পূর্ণ অনুমোদন পেলে কিন্ডারগার্টেন থেকে শুরু করে ষষ্ঠ গ্রেডের শিক্ষার্থীদের টিকা গ্রহণ করতে হবে।

গেভিন নিউসাম বিবৃতিতে বলেন, 'আমাদের আরো অনেক কিছু করণীয় রয়েছে৷ এই মহামারি আমরা শেষ করতে চাই। আমরা সবাই ক্লান্ত'৷

সেই সাথে রাজ্যের সকল স্কুলের কর্মীদের টিকার পূর্ণ ডোজ গ্রহণ করতে হবে। গত আগস্ট মাসে শিক্ষক ও কর্মীদের টিকা গ্রহণ বাধ্যতামূলক করে এই নির্দেশনাটি দেওয়া হয়। যারা টিকা গ্রহণ করবে না, তাদের করোনা পরীক্ষা করানোর যেই নির্দেশনা ছিল, সেটি তুলে নেয়া হয়েছে।

এখন পর্যন্ত ক্যালিফোর্নিয়ার ১২ ও এর বেশি বয়েসী ৮৪ শতাংশ বাসিন্দা টিকার এক ডোজ হলেও গ্রহণ করেছেন। তবে শুক্রবার গেভিন নিউসাম জানান, ১২ থেকে ১৭ বছর বয়েসী ৬৩ দশমিক ৫ শতাংশ বাসিন্দা টিকার অন্তত এক ডোজ গ্রহণ করেছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত