আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

মধ্য আকাশে হেলিকপ্টার ও বিমানের মধ্যে সংঘর্ষ, মৃত ২

মধ্য আকাশে হেলিকপ্টার ও বিমানের মধ্যে সংঘর্ষ, মৃত ২

ছবি: এলএবাংলাটাইমস

মধ্য আকাশে হেলিকপ্টার ও একটি প্রশিক্ষন বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হেলিকপটারের দুই আরোহীর মৃত্যু হয়েছে।

তবে সিঙ্গেল ইঞ্জিন বিমানে থাকা পাইলট ও শিক্ষানবিশ আরোহী নিরাপদে বিমানসহ মাটিতে নেমে আসে এবং তারা কোনোরকম আঘাত পাননি।

পুলিশ সার্জেন্ট জ্যাসন ম্যাকক্লিমানস বলেন, সিটি অব চ্যান্ডলারের মিউনিসিপাল এয়ারপোর্টের কাছেই এই সংঘর্ষের ঘটনা ঘটে৷ তবে হেলিকপ্টারের দুই আরোহী ছাড়া অন্য কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে কয়েক ঘণ্টার জন্য এয়ারপোর্ট বন্ধ থাকবে।

দ্য চ্যান্ডলার ফায়ার ডিপার্টমেন্ট জানায়, এয়ারপোর্টের কাছেই একটি মাঠে সকাল ৮টার পর আকাশ থেকে আগুনসহ প্রায় বিধ্বস্ত একটি হেলিকপ্টার নিচে পরে। কর্মীরা এই সময় দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়।

আগুন নেভানোর পর হেলিকপ্টারের ভিতরে দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়। দ্য মারিকোপা কাউন্টির মেডিক্যাল পরীক্ষক মৃতদের পরিচয় শনাক্তে কাজ করবে।

হেলিকপ্টারটি কোয়ান্টাম হেলিকপ্টারের মালিকানায় ছিল ও বিমানটি ফ্লাইট অপারেশন্স একাডেমির ছিল। পুলিশ জানায়, দুইটিই প্রশিক্ষণ একাডেমি।

ফ্লাইট অপারেশনস একাডেমির মালিক রিচার্ড বেনগাও জানান, চার সিটের এই বিমান মূলত প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হয়। বিমানে শুধুমাত্র ফ্লাইট ইনস্ট্রাক্টর ও একজন শিক্ষানবিশ আরোহী ছিলেন।

তিনি জানান, সংঘর্ষের বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। তাকে ইনস্ট্রাক্টর ও শিক্ষানবিশ আরোহীর সাথে এখনো কথা বলতে দেওয়া হয়নি। তবে তিনি বিমান দেখে ধারণা করছেন সেটির ল্যান্ডিং গিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে।

দ্য ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড সংঘর্ষের কারণ খতিয়ে দেখছে। পুলিশ যে কোনো প্রত্যক্ষদর্শী বা ভিডিও ফুটেজ খুঁজছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত