আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

অরেঞ্জ কাউন্টির সমুদ্র উপকূলের পানিতে মিশলো তেল, তদন্ত চলছে

অরেঞ্জ কাউন্টির সমুদ্র উপকূলের পানিতে মিশলো তেল, তদন্ত চলছে

ছবি: এলএবাংলাটাইমস

অরেঞ্জ কাউন্টির নিউপোর্ট বিচ উপকূলের পানিতে ১৩ স্কয়ার মাইল জুড়ে তেল ছড়িয়ে পরেছে৷ শনিবার (২ অক্টোবর) বিকালে এই ঘটনার পর দ্য ইউএস কোস্ট গার্ড এবং ক্যালিফোর্নিয়া স্টেট অফিশিয়ালরা সেখানে উপস্থিত হয়।

নিউপোর্ট বিচ উপকূলের তিন মাইল দূরের জলরাশিতে এই তেল মিশে যাওয়ার কথা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

শনিবার রাত ১২টা ১৫ মিনিটের পর কোস্ট গার্ড এই ঘোষণা দিয়েছে।

সিটি অব নিউপোর্ট বিচ প্রাথমিকভাবে জানায় যে, তেল খুব সম্ভবত অন্য কোনো স্থান থেকে ভেসে এই উপকূলে এসেছে। বাতাস, সূর্য এবং ঢেউ এর তোড়ে এটি ছড়িয়ে গেছে।

পরবর্তীতে টুইট বিবৃতিতে সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, পানিতে মিশে যাওয়া তেলের বড় অংশ আজ রাতের যে কোনো সময় নিউপোর্ট বিচের দিকে আসবে৷ বালবাও পিয়ার এবং সিডিএম মেইন বিচের মাঝামাঝি স্থানে তেলযুক্ত পানি জমতে পারে।

বিবৃতিতে আরো জানানো হয়, 'সিটি কর্তৃপক্ষ বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে। সিটি ফায়ার, পাবলিক ওয়ার্কস, পুলিশ এবং হারবর টিম কাজ শুরু করেছে'।,

হানিংটন বিচ মেয়র প্রো টেম্পোরে কিম কার জানান, হানিংটন বিচ এবং টালবার্ট মার্শ উপকূলের পানিতে তেল মিশেছে।

কার বলেন, 'আমরা কোস্ট গার্ড, রাজ্য, কাউন্টি এবং অন্যান্য স্থানীয় কর্তৃপক্ষের সাথে এই বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছি'।

শনিবার বিকালে ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ টুইট বিবৃতিতে জানায়, এটির স্পিল প্রিভেনশন অ্যান্ড রেসপন্স টিম হানিংটন বিচের পানির কয়েক মাইল জুড়ে তেল ছড়িয়ে পরার বিষয়টি নিয়ে কাজ করছে।

সংস্থাটি জানায়, তাদের দলটি তেলের উৎস ও এটি কোন ধরণের তেল, সেটি খতিয়ে দেখছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত