আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

হানিংটন বিচে তেল ছড়ানোর নেপথ্যে নোঙ্গর, বলছে তদন্তকারী দল

হানিংটন বিচে তেল ছড়ানোর নেপথ্যে নোঙ্গর, বলছে তদন্তকারী দল

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার হানিংটন বিচের বিস্তৃত জলরাশি জুড়ে ছড়িয়ে পরেছে প্রায় ১ লাখ ২৬ হাজার গ্যালন ভারি অপরিশোধিত তেল। তদন্তকারী কর্মকর্তারা বলছেন, কোনো জাহাজের নোঙ্গর সমুদ্রের তলদেশে স্থাপন করা তেলের লাইনকে ক্ষতিগ্রস্ত করায় তেল ছড়িয়ে পরার ঘটনা ঘটে থাকতে পারে।

ইতোমধ্যে তেল সৈকত ও একটি সংরক্ষিত জলাভূমির কয়েক মাইল জুড়ে ছড়িয়ে পরেছে। কয়েক প্রজাজির মাছ এবং সামুদ্রিক পাখির মৃত্যু হয়েছে। আরো কিছু জলাভূমিতে তেল মিশে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর বন্ধ করে দেওয়া হয়েছে অনেকগুলো সৈকত।

এই ঘটনার প্রভাবে অরেঞ্জ কাউন্টিতে স্টেট অব ইমার্জেন্সি জারি করা হয়েছে।

শনিবার (২ অক্টোবর) সকালে হানিংটন বিচ এবং নিউ পোর্ট বিচের পানিতে প্রথম তেল শনাক্ত হয়। এরপর লস এঞ্জেলেসের জনপ্রিয় সৈকতের ১৫ মাইল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।

সাম্প্রতিক সময়ের রাজ্যের সবচেয়ে বড় তেল মিশ্রণের ঘটনা এটি।

অ্যাম্পলিফাই এনার্জি ক্রপের সিইও মার্টিন ওইলশেয়ার বলেন, খুব সম্ভবত কোনো জাহাজের নোঙ্গর তেলের লাইনকে ক্ষতিগ্রস্ত করেছে। ফলে মিশ্রণের সূত্রপাত হয়।

দ্য ইউএস কোস্ট গার্ড খতিয়ে দেখছে তাদের বড় জাহাজের কোনো নোঙ্গর তেলের পাইপকে ক্ষতিগ্রস্ত করেছে কী না। ক্যাপ্টেন রেবেকা ওরে বলেন, 'এমন হতেও পারে কোনো পাইপলাইনের উপর নোঙ্গর করা হয়েছে'।

অ্যাম্পলিফাই জানায়, শনিবারের পর থেকেই ওই অঞ্চলের তেলের লাইনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সাথে পাইপলাইন ভালো করে নিষ্কাষন করা হয়েছে যেনো তেল আর না ছড়িয়ে পরে।

গভর্নর গেভিন নিউসাম অরেঞ্জ কাউন্টিতে স্টেট অব ইমার্জেন্সি জারি করেছেন। সেই সাথে স্টেট এজেন্সিকে নির্দেশ দিয়েছেন দ্রুত পানি পরিচ্ছন্ন করে সম্ভাব্য ক্ষতি কমিয়ে আনতে।

ইউএস কোস্ট গার্ড জানায়, ২ হাজার ৫০ ফুট সুরক্ষা বলয় তৈরি করে তেলের ছড়িয়ে যাওয়া রোধ করা হয় এবং ৩ হাজার ১৫০ গ্যালন তেল উত্তোলন করা হয়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত