আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় প্রথমবারের মতো প্রকৃতিতে অবমুক্ত করা সিংহটির মৃত্যু

ক্যালিফোর্নিয়ায় প্রথমবারের মতো প্রকৃতিতে অবমুক্ত করা সিংহটির মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

গত বছর মনরোভিয়ার ববক্যাট ফায়ারে গুরুতর আহত মাউন্টেন লায়নটিকে সুস্থ করে বনে অবমুক্ত করার পর মৃত অবস্থায় পাওয়া গেছে। ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ শুক্রবার (৮ অক্টোবর) এই বিষয়টি নিশ্চিত করেছে৷

গত বছর আগুনে নারী সিংহটির পায়ের চারটি থাবাই পুড়ে যায় দাবানলের আগুনে৷ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সুস্থ করে তোলা হয়৷ এটির নাম দেয়া হয় মনরোভিয়া৷ ক্যালিফোর্নিয়ায় মনরোভিয়াই প্রথম মাউন্টেন লায়ন যাকে উদ্ধার করে আবার বনে অবমুক্ত করা হয়েছিল।

সিংহটি অবমুক্ত করার পর প্রায় ১০ মাস বনে ছিল। সে সময় সিংহটি স্যান গ্যাব্রিয়েল মাউন্টেনে নিজস্ব এলাকা দখল করে বাস করতে শুরু করে৷ প্রায় ৬৭ স্কয়ার মাইল এলাকা দাপিয়ে বেড়ায় সিংহটি৷

ডিপার্টমেন্ট অব ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ জানায়, সিংহটির স্যাটেলাইন কলার পর্যবেক্ষণ করে বোঝা যায় যে প্রাণীটি আর বেঁচে নেই৷ মনরোভিয়ার নিকটই এর মৃত্যু হয়। আগস্টের ১৫ তারিখের দিকে সিংহটির মৃত্যু ঘটে থাকতে পারে৷

সিংহটি একটি গভীর খাদে মারা যায়। এটির মরদেহ উদ্ধার করতে ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কর্তৃপক্ষের বেশ সময় লেগে যায়।

সিংহটির মৃত্যুর সঠিক কারণ উদ্ধারে ফিল্ড নেক্রোস্পাই করা সম্ভব না হলেও স্যাটেলাইন কলার পর্যবেক্ষণ করে বুঝা গেছে প্রাণীটি এক বছরের বেশি সময় আরবান ওয়াইল্ডল্যান্ডে বেঁচে ছিল।

দ্য ডিপার্টমেন্ট অব ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ জানায়, এটির দ্বারা প্রমাণ হয় স্যান গ্যাব্রিয়েলের ওই পাদদেশে সিংহ বাস করতে পারবে৷

এর আগে বেশ কয়েকবার ট্রেইল ক্যামেরা দিয়ে দেখা যায় যে মনরোভিয়া আরেকটি পুরুষ সিংহের সাথে হেঁটে বেড়াচ্ছে এবং ছোটাছুটি করে হরিণ শিকার করছে। তাকে সুস্থই দেখাচ্ছিল বলে জানায় ডিপার্টমেন্ট অব ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত