আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

আবাসিক এলাকায় আছড়ে পরলো বিমান, ২ জনের মৃত্যু

আবাসিক এলাকায় আছড়ে পরলো বিমান, ২ জনের মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

স্যান দিয়েগো কাউন্টিতে একটি আবাসিক এলাকায় বিমান আছড়ে পরে দুইজনের মৃত্যু হয়েছে৷ দুর্ঘটনায় দগ্ধ হয়ে আহত হয়েছেন আরো দুইজন।

সোমবার (১১ অক্টোবর) দুপুরে ছোট বিমান আছড়ে পরে দুইটি বাড়িতে আগুন ধরে যায়৷ এতে হতাহতের ঘটনাটি ঘটে৷

স্যান দিয়েগো ডাউনটাউনের ২০ মাইল উত্তর-পূর্বে সিটি অব সান্তিতে এই দুর্ঘটনাটি ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত কমপক্ষে দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে৷

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে দুর্ঘটনায় মৃতদের একজন বিমানের পাইলট এবং একটি ইউপিএস ট্রাক এর ড্রাইভার, যেটির উপর বিমান আছড়ে পরে। তবে ডিপার্টমেন্ট কর্তৃপক্ষ এটি এখনো নিশ্চিত করেনি।

ফায়ার সার্ভিস প্রধান জন গার্লো বলেন, দুইজন ব্যক্তি আগুনে পুড়ে আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত এদের অবস্থা জানা সম্ভব হয়নি। আগুনে পুড়ে যাওয়া দুইজন বাড়িতেই অবস্থান করছিলেন।

জন গার্লো ধারণা করছেন বিমানে থাকা কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই।

তিনি জানান, বিমান বিধ্বস্ত হয়ে একটি বাড়ি পুরো আগুনে পুড়ে যায়। এরপর দ্বিতীয় আরেকটি বাড়িতেও আগুন ধরে যায়৷ একটি ইউপিএস ট্রাকও আগুনে পুড়ে গেছে।

দুর্ঘটনার সময় ওই এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।

ফেডারেল অ্যাভিয়েশন অ্যাসোসিয়েশন (এফএএ) জানায়, দ্বৈত ইঞ্জিন বিশিষ্ট কেসনা সিথ্রিফোরজিরো একটি বিমান ১২টা ১৪ মিনিটে বিধ্বস্ত হয়। তবে এই বিমানটি কোথায় যাচ্ছিল, কতোজন ছিল ও এটি কোন প্রতিষ্ঠানের- তা জানা যায়নি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত