আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

সম্মতি ছাড়া কনডম অপসারণ অবৈধ হলো ক্যালিফোর্নিয়ায়

সম্মতি ছাড়া কনডম অপসারণ অবৈধ হলো ক্যালিফোর্নিয়ায়

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ায় যৌনমিলনের সময় সম্মতি ছাড়া কনডম অপসারণ অবৈধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম একটি দ্বি-পক্ষীয় বিলে স্বাক্ষর করেছেন। বিলে যৌনকর্মীর সম্মতি ছাড়া কনডম অপসারণকে অবৈধ ঘোষণা দেওয়া হয়েছে।

ক্যালিফোর্নিয়াকে প্রথম মার্কিন রাজ্য যারা যৌনকর্মীর সঙ্গে শারীরিক সম্পর্কের সময় তার মৌখিক সম্মতি ছাড়া কনডমের অপসারণকে ‘অবৈধ’ ঘোষণা করলো।

গভর্নরের কার্যালয় এক টুইট বার্তায় বলেছে, ‘এই বিল পাসের মাধ্যমে আমরা সম্মতির বিষয়টিকে গুরুত্ব দিচ্ছি।’

ক্যালিফোর্নিয়ার আইনপ্রণেতা ক্রিশ্চিনা গার্সিয়া এই বিলটি উপস্থাপন করেছিলেন। তিনি বলেছেন, 'এই বিলের মাধ্যমে এটি নিশ্চিত করা হয়েছে যে, শারীরিক সম্পর্কের সময় ‘চুরি’ কেবলমাত্র অনৈতিক নয় বরং অবৈধ'।

২০১৯ সালে ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনে প্রকাশিত এক গবেষণায় দেখা যায়, দেশটির ২১ থেকে ৩০ বছর বয়সী যৌনকর্মীদের প্রায় ১২ শতাংশই এ ধরনের প্রতারণার শিকার হয়েছেন।

একই বছরে অস্ট্রেলিয়ার মোনাস বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এক গবেষণায়  দেখা যায়, পুরুষের সঙ্গে যৌনতায় লিপ্ত হওয়া প্রত্যেক তিনজন নারীর মধ্যে একজন এবং প্রত্যেক পাঁচজন পুরুষের মধ্যে একজন এ ধরনের প্রতারণার শিকার হয়েছেন।

আরেক গবেষণায় বলা হয়, যৌনতার সময় প্রায় ১০ শতাংশ পুরুষ সম্মতি ছাড়াই কনডম অপসারণ করেছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত