আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় মিলিয়ন ডলারে বিক্রি হলো মাফিয়ার ব্যবহৃত সামগ্রী

ক্যালিফোর্নিয়ায় মিলিয়ন ডলারে বিক্রি হলো মাফিয়ার ব্যবহৃত সামগ্রী

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের কুখ্যাত গ্যাংস্টার আল ক্যাপোনের বেশ কিছু ব্যবহৃত সামগ্রী নিলামে বিক্রি হয়েছে।

গত সপ্তাহে ক্যালিফোর্নিয়ায় এই নিলাম অনুষ্ঠিত হয়। সেখানে ওই সামগ্রীগুলো ৩ মিলিয়ন ডলারে বিক্রি করা হয়েছে৷

ওই নিলামে ১৭৪টি পণ্য নিলামের জন্য তোলা হয়। এর মধ্যে আগ্নেয়াস্ত্র, ব্যক্তিগত ছবি, বিভিন্ন জুয়েলারি এবং আসবাব সামগ্রী রয়েছে৷

এই নিলামটির নামকরণ করা হয়েছিল 'এ সেঞ্চুরি অব নটোরিয়েটি: দ্য এস্টেট অব আল ক্যাপোনে'৷ প্রাইভেট এক ক্লাবে এটি অনুষ্ঠিত হয় এবং প্রায় হাজারখানেক ক্রেতা সেখানে উপস্থিত হয়।

সবচেয়ে বেশি দামে বিক্রি হয় আল ক্যাপোনের একটি ব্যবহ্রত অস্ত্র৷ ৮ লাখ ৬০ হাজার ডলারে সেটি কিনে নিয়েছেন এক ক্রেতা।

২০ শতকে নিলামে বিক্রি হওয়া অস্ত্রগুলোর মধ্যে আল ক্যাপোনের এই অস্ত্রটিই সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে বলে ধারণা করা হচ্ছে৷

আল ক্যাপোনে যুক্তরাষ্ট্রের অন্যতম ক্ষমতাধর ও দুর্ধর্ষ গ্যাংস্টার। শিকাগোর একজন 'গুণ্ডা' থেকে পরবর্তীতে ধীরে ধীরে অপরাধ জগতের প্রধান হয়ে উঠেন তিনি।

পরবর্তীতে কর কারচুপির অভিযোগে তাকে আটক করা হয় এবং বিভিন্ন মেয়াদে কারাভোগ করেছেন তিনি।

১৯৪৭ সালে আল ক্যাপোনের মৃত্যু ঘটে। নিলামে বিক্রি হওয়া সামগ্রীগুলো ৭৫ বছর ধরে তার পরিবারের কাছে ছিল।

আল ক্যাপোনের বেঁচে থাকা তিনজন নাতনী, যারা ক্যালিফোর্নিয়ায় বাস করেন, তারা জানান বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে তারা এই সামগ্রীগুলো বিক্রি করে দিয়েছেন।

এছাড়া নরদার্ন ক্যালিফোর্নিয়ায় দাবানলের কারণে তাদের বাড়ি ঝুঁকির মুখে থাকাকেও একটি কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত