আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ম্যাকআর্থার পার্কে শুরু হচ্ছে সংস্কার কার্যক্রম, গৃহহীনদের উচ্ছেদ

ম্যাকআর্থার পার্কে শুরু হচ্ছে সংস্কার কার্যক্রম, গৃহহীনদের উচ্ছেদ

ছবি: এলএবাংলাটাইমস

ডাউনটাউন লস এঞ্জেলেসের পশ্চিমে ম্যাকআর্থার পার্কের একটি সেকশন বন্ধ করে দেওয়া হচ্ছে। আগামী শুক্রবার (১৫ অক্টোবর) থেকে ওই পার্কটিতে পরিচ্ছন্ন কার্যক্রম শুরু হবে এবং সংস্কার শুরু হবে।

এর ফলে ম্যাকআর্থার পার্কের সকল গৃহহীনদের সরে যেতে হবে অন্যত্র।

এর আগে এই বছরের শুরুতে ইকো পার্কেও একই রকম পদক্ষেপ গ্রহণ করা হয়। তবে সেবার কার্যক্রম নিয়ে ব্যাপক আন্দোলনের মুখে পরতে হয় কর্তৃপক্ষকে। অভিযোগ করা হয় যে সিটি কর্তৃপক্ষ গৃহহীনদের পার্ক ছেড়ে অন্যত্র যেতে পর্যাপ্ত সময় দেয়নি।

এই সমস্যাগুলো এড়ানোর মূল পন্থা হচ্ছে গ্রহহীন উচ্ছেদের ব্যাপারে আগাম নোটিশ প্রদান এবং তারা যেনো অন্যত্র সরে যেতে পারে, সে ব্যাপারে নিশ্চিত করা৷

পার্কে বসবাসরত বাসিন্দাদের কয়েক সপ্তাহ পূর্বেই বলা হয়েছে যে ম্যাকআর্থার পার্কের লেক সাইড অংশ থেকে সরে যেতে হবে। সেখানে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হবে।

লস এঞ্জেলেস সিটি কাউন্সিলম্যান জিল ক্যাডিলোর অফিস সূত্র জানায়, ইতোমধ্যে ২৫০ জন গৃহহীনের জন্য আবাসন ও অন্যান্য সেবার ব্যবস্থা করা হয়েছে।

পার্কে বসবাসরত রায়ান রে নামের একজন গৃহহীন জানান, 'সবকিছু ঠিক আছে। এটা খুবই সহজ কাজ। আমাদের লাঞ্চিত করা হয়নি। পুলিশ জানিয়েছে ১৫ তারিখের মধ্যে আমাদের সরে যেতে হবে। তারা হোটেল মোটেল ইত্যাদি দিবে। সেখানে নির্দিষ্ট সময় মেনে চলতে হয়। অ্যালকোহল, নারী সঙ্গী ইত্যাদি নিষিদ্ধ'।

পার্কটি অক্টোবরের ১৫ তারিখ থেকে বন্ধ হয়ে যাবে এবং এটির পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে দুই মাস সময় লেগে যাবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত