আপডেট :

        অ্যানাহাইমের গুদাম থেকে ২২ লাখ ডলারের বেশি চুরি হওয়া পণ্য উদ্ধার

        ক্যালিফোর্নিয়ার লাইব্রেরিতে বন্দুকধারীর হামলা, নিহত ২

        রিফ্লেক্টিং পুল আবার খালি হচ্ছে, ভাঙচুরের অভিযোগ ট্রাম্পের

        অপহৃত বৃদ্ধার মৃত্যুর দাবি, পরিবারের কাছে ক্ষমা চেয়ে চিঠি পাঠাল অপহরণকারীরা

        ইরানকে তেল রপ্তানিতে ছাড় দিল যুক্তরাষ্ট্র, পারমাণবিক পরিদর্শন নিয়ে দ্বিমত

        ওয়াশিংটনের ঐতিহাসিক চিঠি প্রদর্শনীতে

        বোস্টন বিমানবন্দরে সংঘর্ষের ঝুঁকি, ডেল্টা বিমানের জরুরি অবতরণ বাতিল

        লস এঞ্জেলেসে তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা, সপ্তাহের মাঝামাঝি তীব্র গরমের আশঙ্কা

        এফবিআই অভিযানের কয়েক মাস পর পদত্যাগ করলেন লস এঞ্জেলেস স্কুল জেলার প্রধান

        ফিলিস্তিনের পক্ষে কথা বলায় আটক, মুক্তির নির্দেশ বিচারকের

        সেন্ট্রাল পার্কে কিশোর পর্যটকের মৃত্যুর পর ঘোড়ার গাড়ি নিষিদ্ধের দাবি জোরালো

        ট্রাম্পের নির্দেশে রিফ্লেক্টিং পুল সংস্কার শুরু হচ্ছে, শ্যাওলা ও ভাঙচুর নিয়ে উদ্বেগ

        লস এঞ্জেলেসের ইরউইন্ডেলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩২

        ভেনচুরা কাউন্টিতে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার, জব্দ ১৪ লাখ ডলারের মাদক

        গ্র্যান্ড ক্যানিয়নে তীব্র গরমে ৩ পর্বতারোহীর মৃত্যু

        লস এঞ্জেলেসে গুদামঘরের অগ্নিকাণ্ড: জরুরি অবস্থা ঘোষণা মেয়র কারেন ব্যাসের

        ট্রাম্পকে মেলোনির জবাব: ‘নিজের জনপ্রিয়তা নিয়ে চিন্তা করুন’

        যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক শুরু সুইজারল্যান্ডে, হরমুজ প্রণালি বন্ধের দাবি তেহরানের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ‘জুন গ্লুম’ আবহাওয়া, আগামী সপ্তাহে তীব্র তাপপ্রবাহের সতর্কতা

        সান ক্লেমেন্টে সৈকতে মানব চোয়ালের অংশ উদ্ধার, তদন্ত শুরু

কেক কেটে লস এঞ্জেলেসে দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র জন্মদিন পালিত

কেক কেটে লস এঞ্জেলেসে দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র জন্মদিন পালিত

ক্যালিফোর্ণিয়া বিএনপি'র উদ্যোগে লস এঞ্জেলেসে তিনবারের সাবেক নির্বাচিত প্রধানমন্ত্রী, বিএনপি'র চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া'র ৭০তম শুভ জন্মদিন পালিত হয়েছে। ডাউনটাউন লস এঞ্জেলেসের অভিজাত রেষ্টুরেন্টে আনন্দঘন পরিবেশে বিপুল সংখ্যক নেতা-কর্মীদের সাথে নিয়ে রাত ১২:০১ মিনিটে কেক কেটেছেন ক্যালিফোর্ণিয়া বিএনপি'র সভাপতি,বিশিষ্ট কম্যুনিটি লিডার মো.আ.বাছিত। এছাড়া প্রাণপ্রিয় দেশনেত্রী বেগম জিয়া ও বাংলাদেশের মঙ্গল কামনা করে বিশেষ মুনাজাত করা হয়েছে।


খালেদা জিয়ার জন্মদিনের অনুষ্ঠানে উপস্হিত ছিলেন ক্যালিফোর্ণিয়া বিএনপি'র সভাপতি মো.আ.বাছিত, সিনিয়র সহ-সভাপতি মুর্শেদুল ইসলাম, সহ-সভাপতি সামসুজ্জোহা বাবলু, দুই যুগ্ম-সম্পাদক  এম ওয়াহিদ রহমান ও বদরুল আলম চৌধুরী শিপলু, সাংগঠনিক সম্পাদক ফারুক হাওলাদার, সহ-সাংগঠনিক সম্পাদক মারুফ খান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সৈয়দ নাসিরউদ্দিন জেবুল সহ বিপুল সংখ্যক নেতাকর্মীগণ।

১৯৪৫ সালের ১৫ আগষ্ট সম্ভ্রান্ত মুসলিম পরিবারের বাবা এস্কান্দার মজুমদার ও মা তৈয়বা মজুমদারের কোল আলোকিত করে জন্মগ্রহণ করেন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার বাবা এস্কান্দার মজুমদারের আদিনিবাস ফেনী জেলায়। পরবর্তীতে তাঁরা দিনাজপুর শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তিনি ১৯৬০ সালে দিনাজপুর সরকারি স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং সুরেন্দ্রনাথ কলেজে লেখাপড়া করেন। ১৯৬০ সালেই কলেজপড়ুয়া বেগম খালেদা জিয়ার সাথে তৎকালীন সেনাবাহিনীর ক্যাডেট অফিসার জিয়াউর রহমানের বিবাহ হয়। ১৯৬৫ সালের ২০ নভেম্বর বেগম খালেদা জিয়ার প্রথম পুত্র তারেক রহমানের জন্ম হয়। ১৯৭০ সালের ১২ আগষ্ট বেগম খালেদা জিয়ার দ্বিতীয় ও শেষ সন্তান আরাফাত রহমান কোকো জন্ম নেয়। গত ২৪ জানুয়ারি মালয়েশিয়ার একটি হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেন আরাফাত রহমান কোকো।

শেয়ার করুন

পাঠকের মতামত