আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে শেখ রাসেল দিবস উদযাপন

লস এঞ্জেলেসে শেখ রাসেল দিবস উদযাপন

লস এঞ্জেলেসসস্থ বাংলাদেশ কনস্যুলেট যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৮ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে ।


কনসাল জেনারেল কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় । ধর্মগ্রন্থ থেকে পাঠ করার পর দিবসটি উপলক্ষে প্রেরিত মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী এর বাণী পাঠ করা হয় ।


অনুষ্ঠানে শেখ রাসেলের জীবনীর উপর নির্মিত একটি ভিডিও চিত্র প্রদর্শণ করা হয় । এছাড়াও শিশু কিশোরদের অংশগ্রহণে শেখ রাঁসেল-এর জীবনীর উপর চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা এবং বিশেষ আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয় ।


কনসাল জেনারেল জনাব তারেক মোহাম্মদ তাঁর বক্তব্যে শহিদ শেখ রাসেলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন । এছাড়াও তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্ট এর কালো রাতে নিহত তাঁর পরিবারের সদস্য ও সকল শহিদ এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন । অতঃপর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর সম্পর্কে সংক্ষেপে আলোচনা করেন ।


দিবসটি উপলক্ষে আয়োজিত শিশু কিশোরদের অংশগ্রহণে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান , বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব ও বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেল ও ১৫ আগস্ট কালো রাতে নিহিত তাদের পরিবারের সদস্যসহ সকল শহিদদের রূহের মাগফেরাত এবং দেশের শান্তি , মঙ্গল ও উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় । পরিশেষে কেক কাটার মাধ্যমে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল - এর জন্মদিন উদযাপন করা হয় ।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এলএ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত