আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

আমেরিকায় অনুমোদিত হল টিকার মিক্সিং বুস্টার ডোজ

আমেরিকায় অনুমোদিত হল টিকার মিক্সিং বুস্টার ডোজ

ছবি: এলএবাংলাটাইমস

আমেরিকাতে মর্ডানা ও জনসন এণ্ড জনসনের টিকাকে বুস্টার ডোজ হিসেবে ব্যবহার করার অনুমতি দিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি এটিও ঘোষণা করা হয়েছে যে আমেরিকানরা চাইলে প্রাথমিক দুই ডোজ টিকা যে কোম্পানির থেকে নিয়েছিলেন, বুস্টার ডোজ নেওয়ার সময় ভিন্ন কোম্পানির টিকা গ্রহণ করতে পারবেন।

টিকার ‘ককটেল’ বানানোর এই সিন্ধান্ত বুস্টার ডোজ অনুমোদনের এক মাস পর গৃহীত হয়। সেপ্টেম্বর মাসে এফডিএ ৬৫ বছরের বেশি বয়স্ক ও শারীরিকভাবে দুর্বল ব্যক্তিদের জন্য টিকার বুস্টার ডোজ ব্যবহারের অনুমোদন দেয়।

কর্মকর্তারা জানায়, এখন পর্যন্ত ৫ শতাংশ আমেরিকান বুস্টার ডোজ গ্রহণ করেছে।

এখন পর্যন্ত ১৩ কোটি আমেরিকান ফাইজারের দুই ডোজ, ৬ কোটি ৯০ লাখ আমেরিকান মর্ডানার দুই ডোজ ও ১ কোটি ৫০ লাখ আমেরিকান জনসন এণ্ড জনসনের দুই ডোজ টিকা গ্রহণ করেছে। ফাইজারের বুস্টার ডোজ গ্রহণ করেছে ৭০ লাখ আমেরিকান। মর্ডানা ও জনসন এণ্ড জনসনের বুস্টার ডোজ গ্রহণ করেছে যথাক্রমে ১৫ লাখ ও ৯হাজার ৮০০ জন আমেরিকান।

এফডিএ বলেছে  যে প্রাথমিক ডোজের কমপক্ষে দুই মাস পরে ১৮ বছরের বেশি বয়সী যে কাউকে বুস্টার ডোজ দেওয়া যাবে।

প্যানেলের বেশ কয়েকজন সদস্য বলেছিলেন যে জনসন এণ্ড জনসনকে শেষ পর্যন্ত ফাইজার এবং মডার্নার মতো দুই ডোজের ভ্যাকসিন হিসাবে বিবেচনা করা উচিত।

এই মাসের শুরুতে প্রকাশিত একটি ফেডারেল ক্লিনিকাল ট্রায়ালের প্রাথমিক তথ্য থেকে জানা গেছে যে যারা জনসন এণ্ড জনসনের টিকা পেয়েছেন তারা মডার্না বা ফাইজার বুস্টার ডোজ গ্রহণ করলে বেশি উপকৃত হতে পারেন।

গবেষকরা উল্লেখ করেছেন যে ‘তথ্যগুলি ইঙ্গিত দেয় "যদি কোনও টিকা বুস্টার হিসেবে ব্যবহৃত হয়  এবং তা যদি প্রাথমিকভাবে গ্রহণকৃত টিকা থেকে ভিন্ন, তবুও তা শক্তিশালী ইমিউন প্রতিক্রিয়া তৈরি করবে।‘

সংক্রামক রোগের চিকিৎসক এবং ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাঃ মনিকা গান্ধী বলেছেন যে তিনি বিশ্বাস করেন যে ইমিউনোকম্প্রোমাইজড মানুষ এবং ঝুঁকিপূর্ণ ফ্রন্টলাইন কর্মীদের অতিরিক্ত টিকা পাওয়া উচিত। কিন্তু তিনি এটিও মনে করেন যে অন্যান্য টিকা ডোজ গুলি কম টিকাগ্রহণের হারবিশিষ্ট দেশগুলোতে পাঠানো উচিত।

তিনি বলেন, ‘এটি একটি নৈতিক দায়িত্ব। এখন পর্যন্ত মাত্র ৪ শতাংশ নিন্ম আয়ের দেশগুলোতে আমরা টিকা প্রেরণ করতে পেরেছি। যদি পুরো বিশ্বজুড়ে সবাই টিকা গ্রহণ না করে, তাহলে আমরা কখনো নিরাপদ থাকব না। ‘

ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের পরিচালক ডঃ ফ্রান্সিস কলিন্স বৃহস্পতিবার (২১ অক্টোবর) বলেন, যুক্তরাষ্ট্র তার নিজের নাগরিকদের বুস্টার দিতে পারে এবং একই সাথে অন্যান্য দেশকে ও সাহায্য করতে পারে।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত