আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেস এয়ারপোর্টে চালু হচ্ছে নতুন পরিষেবা

লস এঞ্জেলেস এয়ারপোর্টে চালু হচ্ছে নতুন পরিষেবা

ছবি: এলএবাংলাটাইমস

এলএএক্স আজ ইউনাইটেড এয়ারলাইন্সের ভ্রমণকারীদের জন্য একটি পাইলট প্রোগ্রাম ঘোষণা করেছে। প্রোগামটির অধীনে, টার্মিনাল ৭ এবং ৮ থেকে নিরাপত্তা স্ক্রিনিং চেকপয়েন্টের মধ্য দিয়ে যাওয়ার জন্য ১৫ মিনিটের একটি এপোয়েন্টমেন্ট আগের থেকেই নির্ধারণ করে রাখতে পারবেন।

এলএএক্স ফাস্ট লেন প্রোগ্রামটি সকাল ৬টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত চালু থাকবে। প্রোগ্রামটি ২০২২ সালের ১৮ই জানুয়ারী পর্যন্ত চলবে। ফ্লাইটের ২৪ ঘণ্টা আগ পর্যন্ত স্পট বুকিং করা যাবে। যাত্রীদের অবশ্যই ফ্লাইটের ১ ঘণ্টা বা তাঁর পূর্বের সময়সীমার মধ্যে স্পট বুকিং করতে হবে।

লস এঞ্জেলেস বিমানবন্দরের সিইও জাস্টিন এরবাকি বলেন, ‘এলএএক্স-এ, আমরা আমাদের অতিথিদের তাদের নিজস্ব ডিভাইস থেকে তাদের যাত্রা নিয়ন্ত্রণ করতে সহায়তা করছি। এই নতুন পাইলট প্রোগ্রামটি টিএসএ চেকপয়েন্টগুলোতে উপস্থিত থাকার জন্য যাত্রীদের একটি নির্ধারিত সময় সরবরাহ করবে। আমরা ইউনাইটেড এয়ারলাইন্স এবং টিএসএ-তে থাকা আমাদের অংশীদারদেরকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই। আমরা এমন একটি পরিষেবা পরীক্ষা করি যা আমাদের ডিজিটাল- মানসিকতার সাথে খাপ খায় এবং বাড়ি থেকে গেট পর্যন্ত একটি সুন্দর যাত্রা তৈরি করে।"

পাইলট প্রোগ্রামটি ভ্রমণকারীদের জন্য ঐচ্ছিক ও বিনামূল্যে ব্যবহারযোগ্য । একবার একটি সময়সীমা নির্বাচন করা হলে, যাত্রীরা নিরাপত্তা চেকপয়েন্টে  দেখানোর জন্য একটি কিউআর কোড পাবেন, যেখানে তাদের একটি সংরক্ষিত স্ক্রিনিং লেনে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

ইউনাইটেডের জন্য এলএএক্স-এর ব্যবস্থাপনা পরিচালক জোনা ম্যাকগ্রা বলেছেন, তিনি আশা করেন যে এটি ভ্রমণকে সহজ করে তুলবে এবং ছুটির মৌসুমে গ্রাহকদের জন্য সময় সাশ্রয় করবে।
এলএএক্স ফাস্ট লেন প্রোগামটি ব্যবহার করতে চাইলে ভিজিট করুন flylax.com/fastlane

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত