আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে একাধিক গোলাগুলির ঘটনায় ১ জনের মৃত্যু, আহত ২

লস এঞ্জেলেসে একাধিক গোলাগুলির ঘটনায় ১ জনের মৃত্যু, আহত ২

ছবি: এলএবাংলাটাইমস

ডাউনটাউন লস এঞ্জেলেসে একাধিক গুলিবর্ষণের ঘটনায় অন্তত একজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) রাতে এই গোলাগুলির ঘটনাটি ঘটে।

এই গুলিবর্ষণের ঘটনাগুলোতে আহত হয়েছে অন্তত আরো দুইজন। লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে৷

লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র অ্যামি বাস্টম্যান বলেন, প্রথম গুলিবর্ষণের ঘটনাটি ঘটে ৭টা ৪১ মিনিটে সাউথ গ্র‍্যান্ড অ্যাভিনিউ এর ৮০০ ব্লকে।

বাস্টম্যান বলেন, দুইজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে তৃতীয় ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।

গোলাগুলির দ্বিতীয় ঘটনাটি ঘটে রাত ৮টা ৪৪ মিনিটে ওয়েস্ট অলিম্পিক বোলেভার্ডের ৫০০ ব্লকে, যা প্রথম গোলাগুলির ঘটনা থেকে দুই ব্লক দূরে।

বাস্টম্যান জানান, অ্যাম্বুলেন্সে করে আরো বেশ কয়েক আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে ও এদের সবার শারীরিক অবস্থা অজানা।

লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের অফিসার টড বলেন, দ্বিতীয় গোলাগুলির ঘটনাটি একটি ড্রাইভ-বাই শ্যুটিং।

দুইটি গোলাগুলির ঘটনার কোনো যোগসূত্র আছে কী না তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত এর বেশি বৃত্তান্ত জানা যায়নি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত