আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় বেড়েই চলেছে গ্যাসের মূল্য, ভোক্তাদের অসন্তুষ্টি

ক্যালিফোর্নিয়ায় বেড়েই চলেছে গ্যাসের মূল্য, ভোক্তাদের অসন্তুষ্টি

ছবি: এলএবাংলাটাইমস

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় গ্যাসের মূল্য ক্রমাগত বেড়েই চলেছে। গত বছরের এই সময়ে প্রতি গ্যালনে মূল্য বেড়ে গেছে এক ডলার।

রিভারসাইডের ইলেক্ট্রিক কন্ট্রাক্টর স্টিভ জনসন বলেন, 'মূল্য অনেক বেড়ে গেছে। গাড়ি চালাতে এখন অনেক বেশি অর্থ খরচ করতে হচ্ছে'।

গ্যাসের এই মূল্য বৃদ্ধির কারণে ছোট ব্যবসা প্রতিষ্ঠান ও ভোক্তাদের মাশুল দিতে হচ্ছে।

ভোক্তাদের একজন মাইক জে মূল্য বৃদ্ধিতে অসন্তুষ্টি প্রকাশ করে বলেন, 'আমার মতো নিম্ন আয়ের মানুষের জন্য এটি কঠিন পরিস্থিতি৷ এটি আমাদের ভোগাচ্ছে'।

অনেক ভোক্তাই জ্বালানির মূল্য সীমিত করার জন্য আরো জ্বালানি সাশ্রয়ী বাহন ব্যবহার করছে।

ভিক্টরভিলের বাসিন্দা রিচার্ড লোপেজ বলেন, 'এটি বাধ্যতামূলক। আমি আমার বাহনকে কমিউটার যানে পরিণত করেছি'।

মার্চ মাসের পর থেকে রেকর্ড পরিমাণ মূল্য বেড়ে লস এঞ্জেলেস, অরেঞ্জ ও ভেনচুরা কাউন্টিতে গ্যাসের মূল্য বর্তমানে ৪ ডলার ৫০ সেন্ট। ইনল্যান্ড অ্যাম্পায়ারে এই দাম থেকে ১৫ সেন্ট কমে গ্যাস বিক্রি হচ্ছে।

কনজ্যুভার রিপোর্টস অটোমোটিভ রাইটার মাইক কুইন্সি বলেন, খুব শীঘ্রই গ্যাসের দাম কমার সম্ভাবনা নেই। এর থেকে প্রতি গ্যালন আরো সাশ্রয়ীভাবে ব্যবহার করা ভালো সিদ্ধান্ত হবে।

কুইন্সি বলেন, টায়ারের এয়ার প্রেশার ঠিক আছে কী না সেটি পরীক্ষা করে দেখতে হবে। টায়ারে চাপ কম থাকলে ও গাড়ি জোরে চালালে মাইলেজ কম পাওয়া যাবে।

সেই সাথে বাহন থেকে অপ্রয়োজনীয় ওজন পরিহার করতে বলা হয়েছে। সেই সাথে সবচেয়ে কম মূল্যে কোথায় গ্যাস পাওয়া যাবে, সেটি মোবাইল অ্যাপের মাধ্যমে জানা যাবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত