আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

অচিরেই ক্যালিফোর্নিয়াবাসীরা নিতে পারবেন বুস্টার ডোজ

অচিরেই ক্যালিফোর্নিয়াবাসীরা নিতে পারবেন বুস্টার ডোজ

ছবি: এলএবাংলাটাইমস

শীতকালীন করোনা প্রার্দুভাবের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়াকে রক্ষা করার জন্য টিকাগ্রহণ কার্যক্রম চলছে। এর মধ্যে লাখ লাখ ক্যালিফোর্নিয়াবাসীকে রক্ষা করার জন্য কর্মকর্তারা বুস্টার ডোজের প্রচার ও প্রসারের জন্য বিভিন্ন নীতি গ্রহণ করছেন।

যোগ্য  প্রার্থীরা শুক্রবারের (২২ অক্টোবর) মধ্যে মর্ডানা  ও জনসন এণ্ড জনসন  ডোজের জন্য এপোয়েন্টমেন্ট বুক করতে পারবেন।

গর্ভনর নিউসম শুক্রবার সকালে টুইট করেন, ‘যদি আপনি বুস্টার ডোজের জন্য যোগ্য বিবেচিত হন, তাহলে দ্রুত বুস্টার ডোজ নিয়ে নিন।‘

সিডিসি ও এফডিএ যদিও দেশব্যাপী বুস্টার ডোজ নেওয়ার জন্য প্রচারণা চালাচ্ছে, ক্যালিফোর্নিয়া এখনো ওয়েস্টার্ন স্টেটস সায়েণ্টিফিক সেফটি রিভিউ ওয়ার্কগ্রুপের অনুমোদনের অপেক্ষায় বসে আছে। সংস্থাটি ক্যালিফোর্নিয়া, নেভাডা, ওরিগান ও ওয়াশিংটন রাজ্যের জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের নিয়ে তৈরি করা। সংস্থাটি দ্রুত কাজ করবে বলে আশা করা হচ্ছে। গত মাসেই তাঁরা ফাইজারের বুস্টার ডোজ গ্রহণের অনুমোদন দেয়।

যদিও প্রধান তিন ব্র্যান্ডের বুস্টার ডোজ এখন সহজলভ্য, কারা কোন ব্র্যান্ড নিতে পারবে সেখানে কিছু পাথর্ক্য আছে।

বৃহস্পতিবারে অনুমোদিত চূড়ান্ত কাঠামোর অধীনে ফাইজার ও মর্ডানার ডোজ ৬৫ এবং তার বেশি বয়সী, দীর্ঘমেয়াদি মেশিনের মাধ্যমে চিকিৎসা নেওয়া ব্যক্তি  এবং ৫০ ও ৬৪ বছর বয়সীরা নিতে পারবেন।

গুরুতরভাবে অসুস্থ যুবকরাও বুস্টার ডোজ নিতে পারবে। করোনার উচ্চঝুকিতে ১৮ থেকে ৬৪ বছর বয়সী ব্যক্তিরাও টিকার বুস্টার ডোজ নিতে পারবে।

সমস্ত ফাইজার ও মর্ডানা প্রাপকরা , প্রাথমিক দুই ডোজ  নেওয়ার ছয় মাস পরে বুস্টার ডোজ নিতে পারবেন।

যে প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা এক শট জনসন এন্ড জনসন টিকা গ্রহণ করেছেন তারা তাদের প্রথম শটের দুই মাস পরে একটি বুস্টার ডোজ নিতে পারবেন।

সিডিস ‘মিক্স এন্ড ম্যাচ’ পদ্ধতির মাধ্যমে টিকা গ্রহণ করাকে অনুমোদন দিয়েছে। এর মাধ্যমে, একজন ব্যক্তি প্রাথমিকভাবে গ্রহণকৃত টিকা হতে ভিন্ন টিকা বুস্টার ডোজ হিসেবে গ্রহণ করতে পারবে।

সিডিসির পরিচালক ড. রোসেল ওয়ালেনস্কি বুস্টার ডোজের নির্দেশনাকে জননিরাপত্তার স্বার্থে উল্লেখ্যযোগ্য পদক্ষেপ হিসেবে চিহ্নিত করেন।

তিনি বলেন,’ এটি প্রমাণিত যে আমেরিকার প্রধান তিন টিকার ব্র্যান্ডগুলো সম্পূর্ন নিরাপদ। এখন পর্যন্ত ৪০ কোটি মানুষ টিকা গ্রহণ করেছে। টিকাগুলো হাসপাতালে ভর্তি হওয়া ঝুঁকি, গুরতরভাবে অসুস্থ হওয়ার ঝুঁকি ও মৃত্যুর ঝুঁকি কমায়। এমনকি, ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও এটি কার্যকর।‘

ব্যাপকভাবে বুস্টার ডোজের সরবরাহ রাজ্যব্যাপী এবং দেশব্যাপী পরিচালিত টিকা অভিযানগুলোকে একটি গুরুত্বপূর্ন পর্যায়ে নিয়ে যাবে।

অধিকাংশ আমেরিকান ও ৬২ শতাংশ ক্যালিফোর্নিয়াবাসী ইতোমধ্যে টিকার সম্পূর্ন ডোজ গ্রহণ করেছে। কর্মকর্তারা তাও আশঙ্কা করছে যে টিকার নিরাপত্তা কমে যাওয়ার কারণে অনেক বাসিন্দার স্বাস্থ্যঝুঁকিতে আছে। বিশেষ করে ছুটির মৌসুম সামনে আসায় এর আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে।

বৃহস্পতিবার (২১ তারিখ) এলএ কাউন্টির জনস্বাস্থ্য ডিরেক্টর ড. বারবারা ফেরার বলেন, ‘ আমাদের শীতকালটা সাবধানে থাকতে হবে। আমরা দেখেছি যে শীতের সময়ে করোনার প্রার্দুভাব বৃদ্ধি পায়।‘

যদিও লক্ষ লক্ষ ক্যালিফোর্নিয়াবাসী শীঘ্রই একটি বুস্টার ডোজ নিতে সক্ষম হবে, কর্মকর্তারা আস্থা প্রকাশ করেছেন যে টিকার পর্যাপ্ত সরবরাহ থাকবে এবং বিদ্যমান টিকাকরণ নেটওয়ার্কগুলি বর্ধিত চাহিদা পূরণ করতে সক্ষম হবে।

ফেরার বলেন, ‘এখন আগের মত লাইন ধরতে হয় না। অতি সহজেই আপনি বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন।‘

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত