আপডেট :

        অ্যানাহাইমের গুদাম থেকে ২২ লাখ ডলারের বেশি চুরি হওয়া পণ্য উদ্ধার

        ক্যালিফোর্নিয়ার লাইব্রেরিতে বন্দুকধারীর হামলা, নিহত ২

        রিফ্লেক্টিং পুল আবার খালি হচ্ছে, ভাঙচুরের অভিযোগ ট্রাম্পের

        অপহৃত বৃদ্ধার মৃত্যুর দাবি, পরিবারের কাছে ক্ষমা চেয়ে চিঠি পাঠাল অপহরণকারীরা

        ইরানকে তেল রপ্তানিতে ছাড় দিল যুক্তরাষ্ট্র, পারমাণবিক পরিদর্শন নিয়ে দ্বিমত

        ওয়াশিংটনের ঐতিহাসিক চিঠি প্রদর্শনীতে

        বোস্টন বিমানবন্দরে সংঘর্ষের ঝুঁকি, ডেল্টা বিমানের জরুরি অবতরণ বাতিল

        লস এঞ্জেলেসে তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা, সপ্তাহের মাঝামাঝি তীব্র গরমের আশঙ্কা

        এফবিআই অভিযানের কয়েক মাস পর পদত্যাগ করলেন লস এঞ্জেলেস স্কুল জেলার প্রধান

        ফিলিস্তিনের পক্ষে কথা বলায় আটক, মুক্তির নির্দেশ বিচারকের

        সেন্ট্রাল পার্কে কিশোর পর্যটকের মৃত্যুর পর ঘোড়ার গাড়ি নিষিদ্ধের দাবি জোরালো

        ট্রাম্পের নির্দেশে রিফ্লেক্টিং পুল সংস্কার শুরু হচ্ছে, শ্যাওলা ও ভাঙচুর নিয়ে উদ্বেগ

        লস এঞ্জেলেসের ইরউইন্ডেলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩২

        ভেনচুরা কাউন্টিতে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার, জব্দ ১৪ লাখ ডলারের মাদক

        গ্র্যান্ড ক্যানিয়নে তীব্র গরমে ৩ পর্বতারোহীর মৃত্যু

        লস এঞ্জেলেসে গুদামঘরের অগ্নিকাণ্ড: জরুরি অবস্থা ঘোষণা মেয়র কারেন ব্যাসের

        ট্রাম্পকে মেলোনির জবাব: ‘নিজের জনপ্রিয়তা নিয়ে চিন্তা করুন’

        যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক শুরু সুইজারল্যান্ডে, হরমুজ প্রণালি বন্ধের দাবি তেহরানের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ‘জুন গ্লুম’ আবহাওয়া, আগামী সপ্তাহে তীব্র তাপপ্রবাহের সতর্কতা

        সান ক্লেমেন্টে সৈকতে মানব চোয়ালের অংশ উদ্ধার, তদন্ত শুরু

বাংলাদেশী শাহরিয়ারের এলব্রুস পর্বত জয়

বাংলাদেশী  শাহরিয়ারের এলব্রুস পর্বত জয়

বাংলাদেশি আমেরিকান কাজী শাহরিয়ার রহমান (সুজন) ১৩ আগষ্ট সকাল ৯.৩৮ (রাশিয়ান সময়) রাশিয়ায় অবস্থিত ইউরোপ মহাদেশের সর্বচ্চ পর্বত এলব্রুস আরোহণ করেছেন। এর উচ্চতা ৫৬৪২ মিটার অথবা ১৮৫১০ ফুট। তিনি প্রথম বাংলাদেশি আমেরিকান এবং পঞ্চম বাংলাদেশি হিসাবে ইউরোপের সর্বচ্চ পর্বত এলব্রুস জয় করেন। পুরো দল অত্যন্ত বিরূপ আবহাওয়ার মাঝে এই ক্লাইম্ব সম্পন্ন করেন। শাহরিয়ার প্রায় ১০ মিনিট সামিটে অবস্থান করেন এবং বাংলাদেশ ও আমেরিকার পতাকা ওড়াতে সক্ষম হন। এই এক্সপেডিশানে সহায়তা করেন রাশিয়ান মাউন্টেরিয়ারিং কোম্পানি সেভেন সাম্মিটস ক্লাব এবং সেভেন সাম্মিটস ক্লাবের অভিজ্ঞ মাউন্টেন গাইড ভ্লাদিমির কোটল্যার। পর্বতারোহণ শাহরিয়ারের নেশা। ইতোপূর্বে তিনি আফ্রিকার কিলিমাঞ্জারো, আমেরিকার রেইনিয়ার, শাস্তা, গ্রেয়স পিক, টরেয়স পিক, বিয়ারসডাত, লংস পীক, হাফ ডোম, হুইটনি এবং মেক্সিকোর লা মালিনছে, পিকো দে ওরিজাবা পর্বতারোহণ করেছেন।


পেশাগত জীবনে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার শাহরিয়ার ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির ক্যাডেন্স ডিজাইন সিস্টেমস-এ কর্মরত। শাহরিয়ার বাংলাদেশ ব্যাংক এর অবসরপ্রাপ্ত মহাব্যাবস্থাপক (চীফ মেডিকেল অফিসার) ডাঃ কাজী মোহাম্মাদ হাফিজুর রহমান এবং সেলিনা রহমানের জ্যেষ্ঠ সন্তান। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী শচি এবং দুই সন্তান সাফওয়ান, সোফিয়া কে নিয়ে  কালিফোরনিয়ার সান ফ্রানসিসকো বেয় এরিয়াতে বসবাস করছেন।


(পর্বত আরোহণের সনদ )

শেয়ার করুন

পাঠকের মতামত