আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

হ্যালোইনে আমেরিকাজুড়ে একাধিক গোলাগুলি: নিহত ১২ জন

হ্যালোইনে আমেরিকাজুড়ে একাধিক গোলাগুলি: নিহত ১২ জন

ছবি: এলএবাংলাটাইমস

হ্যালোইন উৎসবে আমেরিকাজুড়ে একাধিক গোলাগোলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অর্ধশতাধিক ব্যক্তি। দেশটির ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, টেক্সাসসহ সাতটি রাজ্যে সহিংসতার ঘটনা ঘটেছে।

ইলিনয় রাজ্যের জোলিয়েট টাউনশিপ এলাকায় স্থানীয় সময় রোববার (৩১ অক্টোবর)  সকালে হ্যালোইন পার্টিতে গুলিবর্ষণ করা হয়। কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, এ সময় ৩ জন নিহত ও অন্তত ১২ জন আহত হন। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই এলাকায় ১০ থেকে ১২টি গোলাগুলির খবর পাওয়া গেছে।

টেক্সাসের হাউস্টনে গুলিতে ১৮ বছরের এক তরুণী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১৬ বছর বয়সী এক কিশোর। স্থানীয় পুলিশ কর্মকর্তা বলেছেন, রোববার (৩১ অক্টোবর)  সকালে এ ঘটনা ঘটে। এক সংবাদ সম্মেলনে হাউস্টন পুলিশের সহকারী প্রধান ইয়াসার বশির বলেন, মধ্যরাতের পরপরই তাঁদের কাছে গুলিবর্ষণের বিষয়ে ফোন আসে।

অপর দিকে টেক্সাসের টেক্সারকানায় হ্যালোইন পার্টির অনুষ্ঠানে বন্দুকধারীর গুলিতে একজন নিহত ও অন্তত নয়জন আহত হয়েছেন। স্থানীয় পুলিশ জানায়, গুলিবর্ষণের সময় অনুষ্ঠানে অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন। গুরুতর আহত অবস্থায় ওই তরুণকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ক্যালিফোর্নিয়ার সেকরেমনতো এলাকায় এক অনুষ্ঠানে গুলিতে দুজন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সকালে এই হতাহতের ঘটনা ঘটে। কাউন্টি শেরিফ অফিস বলেছে, ওই অনুষ্ঠানে শত শত লোক উপস্থিত ছিলেন।

ফ্লোরিডার সেন্ট পিটার্সবার্গে একটি আউটডোর বক্সিং অনুষ্ঠানে গুলিবর্ষণের ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। গুলিবর্ষণের ঘটনায় রোববার একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে পুলিশ।

শনিবার সকালে ওকলাহোমা সিটির উত্তর-পশ্চিমাংশে গুলিবর্ষণে অন্তত চারজন আহত হয়েছেন। তাঁরা আশঙ্কামুক্ত বলে পুলিশ জানিয়েছে।

করোনা মহামারিকালে যুক্তরাষ্ট্রে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা অনেক বেড়েছে। চলতি বছর এখন পর্যন্ত এ ধরনের ঘটনায় ৫৯৯ জন নিহত হয়েছেন। গত বছর এই সংখ্যা ছিল ৬১১ এবং ২০১৯ সালে ৪১৭ জন।

গবেষকেরা বলছেন, সামাজিক ও অর্থনৈতিক খাতে মহামারির প্রভাবের কারণে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা বেড়ে যাচ্ছে। সপ্তাহান্তে ছুটিতে ঘরোয়া অনুষ্ঠান ও বিভিন্ন সড়কে আয়োজিত বক্সিং অনুষ্ঠানে এসব গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত