আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

শিশুদের জন্য টিকা গ্রহণ বাধ্যতামূলক করেনি স্কুল ডিস্ট্রিক্ট

শিশুদের জন্য টিকা গ্রহণ বাধ্যতামূলক করেনি স্কুল ডিস্ট্রিক্ট

ছবি: এলএবাংলাটাইমস

৫ থেকে ১১ বছর বয়েসী শিশুদের জন্য টিকা গ্রহণ বাধ্যতামূলক করেনি দ্য লস এঞ্জেলেস ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট। তবে শিশুদের টিকা গ্রহণকে উৎসাহিত করছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২ নভেম্বর) এক বিবৃতিতে স্কুল ডিস্ট্রিক্ট জানায়, ৫ থেকে ১১ বছর বয়েসীদের টিকা গ্রহণ বাধ্যতামূলক নয়, তবে টিকা গ্রহণকে বেশ উৎসাহিত করা হচ্ছে।

আগামী সোমবার থেকে স্কুল ডিস্ট্রিক্ট এর শিক্ষার্থীদের ভ্রাম্যমাণ টিকাদান শুরু হবে। একই সপ্তাহে আরো ১৩টি স্কুলভিত্তিক ক্লিনিক টিকা প্রদান করবে।

স্কুল ডিস্ট্রিক্ট জানায়, শনিবার থেকে ওইসব ক্লিনিকের মাধ্যমে টিকা প্রদান শুরু হবে।

ইতোমধ্যে লস এঞ্জেলেস কাউন্টিতে এসেছে পৌঁছেছে ৫ থেকে ১১ বছর বয়েসী শিশুদের ফাইজারের টিকার প্রথম ডোজের চালান।

এর আগে মঙ্গলবার ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) ৫ থেকে ১১ বছর বয়েসী শিশুদের জন্য ফাইজারের এই টিকা অনুমোদন দেয়।

তার আগে ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ও সিডিসির উপদেষ্টা কমিটির অনুমোদন পায়। এরপর সিডিসি ডিরেক্টর ড. রোচেলে ওয়ালেন্সকি এটির পূর্ণ অনুমোদন দেন মঙ্গলবার বিকেলে।

তিনি আরো জানান, আগামী ১০ দিনে আরো ৩ লাখ ডোজ টিকার চালান লস এঞ্জেলেসে আসবে। প্রাপ্ত তথ্য অনুসারে, লস এঞ্জেলেসে ৫ থেকে ১১ বছর বয়েসী ৯ লাখ শিশু রয়েছে।

লস এঞ্জেলেসে কাউন্টিতে ১২ ও এর বেশি বয়েসী ৮০ শতাংশ বাসিন্দা টিকার এক ডোজ হলেও গ্রহণ করেন। এদের মধ্যে ৭২ শতাংশ টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত